এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:8501:15b0:5036:d20b:c2d4:***:*** | ২৩ মার্চ ২০২৬ ০১:৫২550822
  • ' বামেরা অন্তত ২৫-৫০ টা সিট পেলে ভাল'
     
    - অত আসন তো হবে না, তবে অল্প কিছু আসন পেলেও ভাল । রাজ্যে এবং কেন্দ্রে, অন্তত বিরোধী পক্ষ হিসাবে একটা মিনিংফুল বাম উপস্থিতি দরকার, চেকস এন্ড ব্যালেন্সেস এর জন্য 
  • Ty | 2600:387:2:811::***:*** | ২৩ মার্চ ২০২৬ ০১:০০550821
  • সাথে ভালো মানুষের মুখোশ এঁটে আর এক ছুপা চাড্ডি  
  • প্রশ্ন | 2409:40e6:2f:d7c9:f2:f3ff:fe3d:***:*** | ২৩ মার্চ ২০২৬ ০০:৪৩550820
  • এই &/  ন্যাকা না বোকা নাকি দুইই? 
    ন্যাকাচন্ডী নাকি ন্যাকাচাড্ডি?  
     
  • aranya | 2601:84:8501:15b0:5036:d20b:c2d4:***:*** | ২৩ মার্চ ২০২৬ ০০:৪৩550819
  • সনাতন ধর্ম বড়ই নিপীড়িত হচ্চে বিশ্ব জুড়ে , ইয়ানি কি টইপত্তর জুড়ে,  স্যাড ব্যাপার :-)
  • ?? | 2600:387:2:811::***:*** | ২৩ মার্চ ২০২৬ ০০:৩৭550818
  • খিস্তি ট্যান যতদিন বিজেপি না আসবে ততদিন ন্যাকামো করেই যাবে ?
  • lcm | ২৩ মার্চ ২০২৬ ০০:২০550817
  • ওহ! এবার বুঝতে পেরেছি ... ওই টইপত্তরে "বিশ্বজুড়ে সনাতন ধর্মের নিপীড়ন-ইতিহাস ..." ওই বুলেট (গুলি বুলেট নয়) ইতিহাস সিরিজ চলছে ....
    হ্যাঁ, এটার "বিশ্বজুড়ে" ব্যাপারটা ... আর "সনাতন" ধর্ম তো কোনো ফর্মে ধর্মের ফিল্ডে অপশন দেখি না... চারদিকে এত ধর্মের চাপ, বেচারা ধর্মেন্দ্র আর নিতে পারলেন না...
  • lcm | ২২ মার্চ ২০২৬ ২৩:৫৬550816
  • নীতু - নেতানইয়াহু ?

    কিন্তু বুঝলাম না, কে কার মন পাবে...
  • aa | 115.129.***.*** | ২২ মার্চ ২০২৬ ২৩:৫২550815
  • সে কি মহায় নীতু এত খেটেও মন পেল না? @লসাগুবাবু 
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ২৩:৪৭550814
  • টইপত্তর একেবারে 'বিশ্বজুড়ে' তে ছেয়ে গেছে, 'পঞ্চশরে দগ্ধ করে করেছ এ কী সন্ন্যাসী বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে' অবস্থা যাকে বলে :)
  • চড়াম চড়াম | 150.129.***.*** | ২২ মার্চ ২০২৬ ২৩:৩৫550813
  •  
  • :|: | 2607:fb90:bd57:43ad:7018:cec3:74c3:***:*** | ২২ মার্চ ২০২৬ ২৩:৩৪550812
  • এখন তো "বিশ্বজুড়ে" কিছু ব্যবস্থা নেহাৎ না নিলেই নয়! 
  • lcm | ২২ মার্চ ২০২৬ ২৩:২৩550811
  • আরে ইমপ্যাক্ট দেখতে হলে ... ১৯৮৪ থেকে ২০০০ পর্যন্ত ক্লাবটাকে সামলেছিলেন পল্টুদা ... ৭০ এর দশকে নৃপেনদার পর পল্টুদাই তো ছিলেন ... ২০০১ সালে পল্টুদা ৬১ বছর বয়েসে চলে গেলেন ... তার পর থেকে ইস্টবেঙ্গল আর ...
  • lcm | ২২ মার্চ ২০২৬ ২৩:১৩550809
  •  
  • Ranjan | 2402:e280:3d02:20a:f03a:1d5:2c89:***:*** | ২২ মার্চ ২০২৬ ২৩:০৫550808
  • LCM
    একটা অনুরোধ.
     
    আপনি বোধহয় গত বছর একটা ম্যাপ দিয়েছিলেন, যাতে দেখানো হয়েছিল কী ভাবে প্রতিটি যুদ্ধের পর इजराइल  তার সীমানা খানিকটা বাড়িয়ে নিচ্ছে l
     
    সেই ম্যাপ আরেক বার দেবেন?
  • lcm | ২২ মার্চ ২০২৬ ২৩:০৩550807
  • তবে কি... এসবই টাইম পাস... উনিশ বছর আগে কোন এক লেখা .... তাই নিয়ে সেই বাজে হ্যাজানো.... অবশ্য টাইম ও অপ্রতুল...
    সবই টাইম পাস.... এই টাইম পাস নিয়ে কবিরা গান পর্যন্ত গেয়ে ফেললেন.. সময় বড় বিষম বস্তু ... আইনস্টাইনের পর্যন্ত মাথা খেয়েছিল ...
  • কৌতূহলী | 103.249.***.*** | ২২ মার্চ ২০২৬ ২৩:০১550806
  • মোদী ট্রাম্পের মতই বাজে। মমতা ট্রাম্পের মত বাজে কিনা জানি না , তবে তৃণমূল অবশ্যই মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। 
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ২২:৫৭550805
  • ওই  লোকটি,   সৌমিত্র  কী  যেন , একদম  মিলিয়ে  গেলেন ,  আদৌ  কোনোদিন  কোনো  বক্তব্যই  আর  দেন নি.  সেই  মোজেসের ঝোপের    আগুন   যেমন  কম্যান্ডমেন্ট গুলো  দিয়ে  মিলিয়ে  গেল 
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ২২:৪৬550804
  • আহা আপনারা জানেন না যে তিনোরা ' দিন শুরু গুরু গুরু গুরু ' এই বলে দিন শুরু করেন। :)
  • lcm | ২২ মার্চ ২০২৬ ২২:৪৬550803
  • গুরুকে ধরতে হবে... হে গুরুকূল - আর একবার উত্তমবাবু বা সৌমিত্রবাবু কাউকে দিয়ে একটু লেখান প্রভু... এবার আমার রিটায়ারমেন্ট পোর্টফোলিওটা একটু ঠিক করে দিন স্যর ... ইয়ে, মানে প্রভু... আপনে সব পারেন... বা সেটা সম্ভব না হলে, একবার ১৯৯০ তে পাঠিয়ে দিন স্যর, দু ভরি সোনা কিনে রাখি ....
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ২২:৪১550802
  • এক  ঈগল  দম্পতি , উঁচু  বাসায়  থাকে  এক  লেকের  ধারে   , ক্যামেরা  বসিয়ে  তাদের  ঘরগেরস্থির  ছবি  নিত্য  তুলে  তুলে  সাইটে  দেন  সংরক্ষণ  দফতরের  লোক।  ঈগল  দুটির  নাম  দিয়েছেন  শ্যাডো  আর  জ্যাকি . জ্যাকিদের এই  বছরের  দুটি  ডিম  আর  পালা  করে  তা  দেওয়া  মাঝে  মাঝে  দেখতে  পাই।   গত  বছরেও  দিতেন  ওরা।  এই  ঈগল  দম্পতি  বেশ  অনেক  বছরের  কাপল 
     .
  • lcm | ২২ মার্চ ২০২৬ ২২:৩৭550801
  • "... গুরুচণ্ডালির  আসল গুরুত্বই তো ওই কুমীর লেখাটা। অত বড়  একটা পরিবর্তন  ... ওই  কুমীরই  তো  তার নেপথ্যে ...."
     
    রিয়েলি !!! হা হা ...  সৌমিত্র বসু তো প্রায় ভগবান ... বাপরে !!  
    গুরুর তো অসীম ক্ষমতা ... হায় গুরুকূল যদি জানতেন এই অসীম ক্ষমতার কথা ... 
    হে প্রভু ...
  • r2h | 165.***.*** | ২২ মার্চ ২০২৬ ২২:৩০550800
  • হ্যাঁ, ওরকম ঘুরে ঘুরে আসা দলও আসে। তবে এই দু'জনের স্থায়ী বাসা দেখছি এটা, শীতকালেও কোথাও যায়নি!
  • :|: | 2607:fb90:bd57:43ad:7018:cec3:74c3:***:*** | ২২ মার্চ ২০২৬ ২২:২৯550799
  • হ্যাঁ হেঁটে আসুন। আর অই হাঁস যদি ডিম পেড়ে রাখে তবে তো কথাই নাই!
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ২২:২৮550798
  • রাজহাঁসটা  ভালো  হয়ে  যাবে  আশা  করি . গ্রীষ্ম  আসছে , ওদের  বাসা  বানানো  ডিম পাড়া  বাচ্চা  মানুষ  করার  সময়  আসছে।  এখানে  এক   হাঁসপুকুরে  দুই  জাতের  হাঁস  থাকে ,  ছোটো  দুটি  দল , এক  এক  দলে  সাত  আটজন  করে , একটু  দূরে  একটা লেকে  ওরা  যায়  ঘুরতে , ফেরার  সময়  কও  কও  করতে  করতে  উড়ে  আসে  দল  বেঁধে 
  • r2h | 165.***.*** | ২২ মার্চ ২০২৬ ২২:২৮550797
    • &/ | ২২ মার্চ ২০২৬ ২২:০৭
    • ...গুরুচণ্ডালির  আসল গুরুত্বই  তো  ওই  কুমীর  লেখাটা।  ... প্রায়ই  উঠবে , ঘুরে  ঘুরে  উঠবে , যতদিন  না  আবার  পরিবর্তন  হয় 
     
    বেশ তো। ঘুরে ঘুরে প্রশ্ন তুলুন, ঘুরে ঘুরে একই উত্তর পাবেন, আমি ছাড়া আর কেউ অবশ্য এসব প্রশ্নে কর্ণপাত করেও না, করার মানেও হয় না। আমারও নেহাত কাজকর্ম নেই, তাই।
    আর না, গুরুচণ্ডা৯র গুরুত্ব আরও অনেকটা অন্যতর। হাজার হাজার লেখা প্রকাশিত হয়েছে, প্রকাশিত মুদ্রিত বইয়ের সংখ্যাও শতাধিক। আপনার যদি মনে হয় অন্য একটি পত্রিকার পুণঃপ্রকাশিত লেখাই গুরুর আসল গুরুত্ব, সে নিতান্ত আপনার ব্যাপার!
    এত বড় সরকারী দল, নিতান্ত দুটি ছোট পত্রিকার অসমর্থিত নিবন্ধের জেরে হাতে হ্যারিকেন হয়ে গেল - দলের লোকেরা এইসব জানে? আমার তো মনে হয় এসব শুনলে তারা বিষম রাগ করবে!
  • r2h | 165.***.*** | ২২ মার্চ ২০২৬ ২২:২১550796
  • যাগ্গে।
    আমি একটা পুকুরধারে হাঁটতে যাই, সেখানে এক রাজহাঁস দম্পতির বাসা। মানে সাদা রাজহাঁস না, ঐ খয়েরি কালো মারকুটে বিলিতি রাজহাঁস আরকি। তারা বড়দের কিছু বলে না, কিন্তু পোলাপান দেখলেই তাড়া করে। মাঝে মাঝে গম্ভীরভাবে লোকেদের বাড়ির উঠোনেও সরজমিন তদন্ত করতে যায়।
    তো কদিন থেকে একজনকে দেখছি না, অন্যজন দেখি চুপচাপ একটা গাছের তলায় বসে থাকে। পুকুরধারে এক পাশে দুটো বড় গাছ আছে, এই ধরুন পঞ্চাশ ষাট ফিট তফাতে হবে। কাল দেখি একজন একটা গাছের নিচে অন্যজন আরেকটা- মাথা টাথা এলিয়ে পাখা ছড়িয়ে। দেখে ভয় হল, একটু কাছে যেতে দেখলাম একটু মাথা তুললো। অসুস্থ না কি কে জানে। চিন্তাই হচ্ছে, আজ আবার দেখে আসবো।
    ওদিকে পুকুরের এক ধারে পাথর, সেখানে ছোট ছোট কচ্ছপ রোদ পোহায়। ওদিকে হাঁটতে গেলেই সব হুড়োহুড়ি করে জলে ঝাঁপিয়ে পড়ে, কে বলবে ধীরগতি বলে ওদের বদনাম। তবে এদের এই আচরন দেখে নিজেকে পথের পাঁচালীর আতুরী ডাইনির মত মনে হয়, মারতেও যাইনি ধরতেও যাইনি, এত ভয় কি বাপু।
  • :|: | 2607:fb90:bd57:43ad:7018:cec3:74c3:***:*** | ২২ মার্চ ২০২৬ ২২:১৪550795
  • বাইশটা সাত: সত্যি? গুরুচণ্ডালী কুমীরের কথা লিখেছিল বলে, রাজ্যে পালাবদল হল? নইলে হতো না? গুচর এতো ক্ষমতা?! অবিশ্বাস্য!
  • lcm | ২২ মার্চ ২০২৬ ২২:০৯550793
  • আর এক প্রস্থ ফোন আড্ডা --
     
    এক দলের বক্তব্য - এবারের ভোটে বিরোধী পক্ষের ভোট একত্রিত হওয়া খুব জরুরি, এই ভোট ভাগাভাগির ফলে এক পার্টি বছরের পর বছর সুবিধে নিয়ে যাবে এটা হতে দেওয়া যায় না, অর্থাৎ, বামের ভোট রামে যাওয়ার পক্ষে ...
     
    আর এক দলের বক্তব্য, বামেরা অন্তত ২৫-৫০ টা সিট পেলে ভাল (বাম/কংগ্রেস মিলিয়ে হলেও হবে), সব ভোট তিনো/বিজেপি লুটে নেবে এটা ভাল নয়, তিনো/বিজেপি বাদে তৃতীয় শক্তি খুব দরকার, অর্থাৎ, বামের ভোট রামে যাওয়ার বিপক্ষে ...
     
    কিছু ব্যাপারে দুদলই একমত - মমতা/মোদী এরা যতই বাজে হোক, ট্রাম্পের মতো বাজে নন ... 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত