এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১১ মার্চ ২০২৬ ২৩:৪৮549892
  • এককালে এই গপগুলোর একটা টই ছিল। অনেক মনমরা দিনে মন ভাল করে দিত।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১১ মার্চ ২০২৬ ২৩:৪৫549890
  • অভিঘাতটা কতটা শকিং ছিল যে কেকের মনে একেবারে দাগ রেখে গিয়েছে laugh
  • r2h | 70.228.***.*** | ১১ মার্চ ২০২৬ ২৩:৩৯549888
  • এই যাহ, কী এম্ব্যারাসিং কান্ড, ইশঃ)
  • kk | 2607:fb91:4c1f:10de:d904:2f52:d5af:***:*** | ১১ মার্চ ২০২৬ ২৩:৩৪549887
  • "ছোটবেলায় একসময় আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, তারপর একসময় কিঞ্চিৎ বাচাল তারপর ঐ তারপর ঐ তারপর ঐ ঐ ঐ।"
     
    আমি যখন হুতোকে দেখেছিলাম সেই সময় তার ইন্ট্রোভার্ট ফেজই ছিলো। একদিন সে আমাদের পিজিতে ফোন করেছে, তো আমিই সে ফোন তুলেছি। তারপর নিম্নরূপ কথোপকথন --
    আমি -- হ্যালো
    হুতো -- জানো তো? ঐ ব্যপারে না  অমুক অমুক হয়েছে (কোনো ঘটনা যার রেফারেন্স আমি মোটেই ধরতে পারিনি।)
    আমি -- অ্যাঁ?!
    হুতো -- এটা কি তুমি?
    আমি -- অ্যাঁ?!
    হুতো -- মানে, তুমি...আপনি কি সুকন্যা?
    আমি -- ও! না আমি সুকন্যা নই। ওকে ডেকে দিচ্ছি।

    মোটেই বাচাল ছিলোনা।
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২৩:২৫549886
  • তবে ভার্চুয়াল বাচালতার একটা উপকারিতা আছে, বাস্তবের বেড়ে তক্কো পিএনপিসি মক্ষিকা চক্র এইসব এড়ানো যায়, তৎসংক্রান্ত ভালোমন্দ ফলাফলও এড়ানো যায়
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২৩:২০549885
  • আমার বাচালতায় লোকে বিরক্ত যে হয়, তা আগে বুঝতাম না . ভদ্র লোকজন সব, কিছু বলতেন না . পরে নানা নিননিছা ট্রোল এসে বুঝতে সাহায্য করল . তাতেও আমি অকুতোভয়, নাগাড়ে বাচালতা করে চলেছি . একবার এক ভদ্রজন অবধি অতিষ্ঠ হয়ে কী যেন বলেছিলেন :)
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২৩:১৩549884
  • এইসব পুরোনো দিনের কথা ভাবলে তখনকার টরন্টোর ইন্দ্রানীদিকে মনে পড়ে, সেই মাধবীলতার বারান্দা যাঁর কয়েনেজ ছিল . কতকাল এখানেও তাঁকে দেখি না .....
  • r2h | 134.238.***.*** | ১১ মার্চ ২০২৬ ২৩:১১549883
  • আচ্ছা, কথা বলা টলা নিয়ে কথা হচ্ছে তো? আমার একেবারে চক্রবৎ। গুরুর লোকেরা অবশ্য বিশ্বাস কর্বে না, বলবে এ তো চিরকালের বাচাল। আসলে কিন্তু তা না। একেবারে ছোটবেলায় তো অনেক শিশুই অনেক কথা বলে, তারপর একটু পরের ছোটবেলায় একসময় আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, তারপর একসময় কিঞ্চিৎ বাচাল তারপর ঐ তারপর ঐ তারপর ঐ ঐ ঐ। এখনও কখনো মনে হয় খুব বেশি বকবক করছি কখনো মনে হয় এই কথাটাও তো বললে হতো।
    তবে সেইসব ভাবনাই আমি কেন্দ্রিক, অন্যে বিরক্ত হলো কিনা সেসব তেমন ভাবি নাঃ)

    তবে বদ যেমনই হোক, গুরুর পাতায় শতং লিখ, এই বলেছেন মর্মপীড়।
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:৪৪549882
  • ডট,
    একদম! জীবন জুড়ে প্রবল কনফিউশন! পুরনো আমি ভেঙেচুরে চুরমার হয়ে গেছে, নতুন আমিকেও খুঁজে পাইনি। সব সময় মনে হয় এটা ঠিক করলাম না ভুল করলাম? সেই কারণেই খুব সেল্ফ কনশাস। সেন্স অভ নট বিলংগিং কাজ করে সব সময়। বহু বহু বছর ধরে অনেক ইমোশন (আন-অ্যাকসেপ্টেড বোধ করা, ইনভিজিবল বোধ করা ইত্যাদি, প্রভৃতি) চাপা দিয়ে এসেছি। সেগুলো এখন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। হাল ধরতে হিমসিম খাই। কী আর বলবো! পরিস্থিতি গম্ভীর!
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২২:৪১549881
  • কী কী বলিতে হইবে আর কী কী করিতে হইবে ইত্যাদির টেন কম্যান্ডমেন্টস টাইপের এক সমাজ ছিল আমাদের, নিজস্ব বক্তব্য নিজস্ব চিন্তা নিজস্ব আকাঙ্ক্ষা এইসব কোনোকিছুরই মূল্য ছিলনা বললে ভুল হবে, উল্টো মূল্য ছিল, সেসব প্রকাশে বরং বিপদ ছিল . টুনটুনির ছানাদের মতন করে তাদের লুকিয়ে রাখতে হত যতদিন না তারা উড়ে তালগাছের উপর যেতে
  • . | ১১ মার্চ ২০২৬ ২২:৩৬549880
  • কেকে দা | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:২৮
    এই মন্তব্য অন‍্য কারোকে করা, তবু পড়েছি।
    পড়ে মনে হলো বেশ পরষ্পর বিরোধী ব‍্যাপার এবং কনফিউশনের মধ‍্যে রয়েছো বা বড্ড বেশি সেল্ফ কনশাসনেস। সত‍্যিই কি তাই?
  • dc | 2402:e280:2141:1e8:559:48a8:1e44:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:৩৩549879
  • আচ্ছা অনেক কথা হলো, এবার একটা গান শুনুন :-)
     
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২২:৩২549878
  • আরে কেকে, আমি তো কথা বলাই শিখলাম বা লা মজলিশে আর গুরচ তে . তার আগে অবধি কেবল শুনতাম আর ব্যাকরণ পড়তাম :)
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:৩০549877
  • হ্যাট, কী সব বানান লিখেছি! বালতে না বলতে, মোতেই না মোটেই। ছিঃ।
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:২৮549876
  • নাঃ, সে অর্থে কোনো লাভ নেই অ্যান্ডর (22:18)। অন্যের মত বদলাবার তো সত্যি কোনো দায়ও নেই আমার। আসলে আমি ছোটো থেকে খুব ইন্ট্রোভার্ট ছিলাম। এখনও 'কথা বলে' কথা বালতে মোতেই ভালো পারিনা। লিখে বলতে অবশ্য অসুবিধা হয়না। জীবনের অনেকটা সময় পার করে ফেলার পরে মাঝেমাঝে মনে হয় নিজেকে সবসময় সযত্নে লুকিয়ে রেখেও খুব ভালো কিছু করিনি। কোথাও এতটুকু স্পেস নিয়ে ফেললাম ভেবে যে ভয় আর অপরাধ বোধে সিঁটিয়ে থাকতাম সেটাও কিছু ঠিক কাজ নয়। তাই উল্টো রাস্তাটাতে চলতে যাই মাঝেমাঝে। কখনো কখনো পুরনো আমি নতুন আমির পা টেনে ধরে। তখন এইসব মনে হয়। এই আর কী।
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২২:২৭549875
  • কেকে, কিন্তু তোমার রেস্তরাঁ তো সরল সিধা সাম্যবাদী বাওজাম, সেখানে সব বৃন্দাবন মধু, বিরহ নাই :)
  • dc | 2402:e280:2141:1e8:559:48a8:1e44:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:২৫549874
  • তা কেন? রেস্তোরাঁর দরজার ওপর একটা ছোট্ট ঘন্টা লাগিয়ে দেবেন। যেই ঢুকবে, ঘন্টাটা একবার বাজিয়ে বলে উঠবে, সাম্রাজ্যবাদ নিপাত যাক। তাহলেই পেট ভর্তি করে খাবার পাবে।  
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:১৯549873
  • যাঃ, ফাইভ স্টার হোটেল, কায়দাবাজির রেস্তোরাঁ, এইসবের ওপর আপনাদের এত্ত রাগ! কদিন পরে আমি যখন ফাইন ডাইনিং রেস্তোরাঁ খুলবো, কিম্বা মিশেলিন স্টার পাবো, চাই কি জেমস বিয়ার্ড অ্যাওয়ার্ডই পেয়ে যেতে পারি, তখন তো তাহলে আপনাদের কাছে ভয়ে মুখই দেখাতে পারবোনা!
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২২:১৮549872
  • কেকে, খুব খুব কম লোকই কারুর কথা শুনে নিজের মত বদলায়, নিজের মতেই লোকে অটল থাকে। তাতে কী বা হল ? সে ভাবলে তো কথাই বন্ধ করতে হয় . জগতে আনন্দ যজ্ঞে কথা না বলে লাভ ?
  • dc | 2402:e280:2141:1e8:559:48a8:1e44:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:১৬549871
  • শেরাটনের রিফ, ভারি ভালো নানারকম মাছের ডিশ পাওয়া যায়। আর তাজ ফিশারম্যানস কোভ, সেখানেও খুব ভালো সিফুড পাওয়া যায়। 
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২২:১৩549870
  • শেরাটনেও . বেশ কায়দাবাজি কায়দা আরকি
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:১১549869
  • যদুবাবু,
    আমিও রমিত যেমন বললো,আপনাকে নিজের কথায় ইন্সপায়ার্ড না হতে অনুরোধ করবো।
    আমি আমার দিকটা একটু বুঝিয়ে লিখি। এই কথাটা আজকাল আমার মাঝেমাঝেই মনে হয় যে এই যে এখানে এত মতামত দিই, সব কথায় লাফিয়ে পড়ে "আমার মনে হয় অমুক তমুক" এইসব বলি এগুলো করে কী লাভ হচ্ছে? কিছু লোকের বিরক্তি উৎপাদন করছি, কিছু লোকের চোখে নিজেকে বোকা প্রমাণ করছি। তা বৈ তো নয়? এমনিতে তো দিনের শেষে যে যার মতামতে অটল থাকেন মোটামুটি। আপনার সেদিনের পোস্ট পড়ার পর সেই ভাবনাটাই আবার রি-ইনফোর্সড হলো। এটাও মনে হলো যে খুব বেশি কথা বলছি (মানে কথা লিখছি আর কী!) বলেই হয়তো অনেক বাজেও বকছি। এমন তো নয় যে আমি অনেক কিছু জানি আর তাই সবেতেই আমার মূল্যবান মতামত না দিলেই চলবেনা। তাই নিজেকে একটু সংযত করা দরকার মনে হয়েছিলো। এর জন্য আপনি কোনোভাবেই নিজেকে দায়ী মনে করবেন না প্লিজ। আপনাকে আজকাল ভাটে খুব কমই দেখি। কিন্তু ভালো লাগে আপনার পোস্টগুলো পড়তে। কাজেই সময় সুযোগ ইচ্ছে ইত্যাদি হলে যদি লেখেন মাঝেমাঝে তো ভালো লাগবে খুব। আরো একটা কথা বলি, মাঝে একদিন (বিদেশী ভাষা শেখা ও ছেড়ে দেওয়া ইত্যাদি নিয়ে কথা বলার সময়) আপনি আমাকে 'তুমি' সম্বোধন করেই লিখেছিলেন। ভালো লেগেছিলো সেটা শুনতে। তো আমরা দুই তরফেই 'আপনি'টা এবার কাটিয়ে ফেলতে পারি না? অনেকদিন তো হলো!smiley
  • dc | 2402:e280:2141:1e8:559:48a8:1e44:***:*** | ১১ মার্চ ২০২৬ ২২:০৭549868
  • হ্যাঁ, লাঞ্চ  বা ডিনার বাফে অনেক রেস্টুরেন্টেই থাকে, এক তারা থেকে পাঁচ তারা। 
     
    এক তারার মধ্যে আছে সিগরি আর গ্রেট কেবাব ফ্যাক্টরি, এই দুটোতে টেবিলের মাঝখানে চারকোল গ্রিল থাকে, সেখানে নানারকম চিকেন, মটন, ল্যাম্ব, চিংড়ি, পনির ইত্যাদির শিক নিজেই ঝলসে খেতে পারবেন। দুই থেকে তিন তারার মধ্যে আছে র‌্যাডিসন ব্লুর ওয়েসিস, সেখানে নানারকম ভালো ডেজার্ট পাবেন। আরঅও তারা চাইলে আইটিসির পেশাওরি বা হিল্টন এর ভাস্কো, সেসব জায়গায় লালে লাল লাল সেলাম না দিলে অর্ধেক প্লেটে করে খাবার পাবেন।  
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২২:০৪549867
  • টইপত্তরে বিপের সি ভি রমন থ্রেডে জাপানিরা বিজ্ঞাপন দিচ্ছে কেন ?
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২২:০১549866
  • গুরুপদ, মেলার কথা একটু এখানেও বলুন
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৫৭549865
  • ভারতীয়  হোটেলেও  আজকাল  লাঞ্চ  বাফে  রাখে  কোথাও  কোথাও , নেহাৎ  পাঁচ  ডলারের  না  যদিও ,  তবু  বেশ চমৎকার  রিজনেবল . প্লেট  নিয়ে  তুলে  তুলে  আনো , খাও , হয়ে  গেলে  পুরোনো প্লেট টেবিলেই  রেখে  নতুন  প্লেটে  নতুন  খাবার  নিয়ে  এস , কর্মচারীরা  ততক্ষণে  পুরোনো প্লেট  নিয়ে  গেছে  তুলে . নানা  ধরণের  ভালো  ভালো  খাবার , আমিষাশী  নিরামিষ  আহারী  ভেগান  সবার  জন্যই  পর্যাপ্ত  
  • dc | 2402:e280:2141:1e8:559:48a8:1e44:***:*** | ১১ মার্চ ২০২৬ ২১:৫৪549864
  • বিরিয়ানিতে আলু দেয়, পোলাওতে দেয়না। এই তো হলো ব্যাপার। 
  • b | 117.238.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৫০549863
  • সুপরিচিত (কাগজে মাঝে মধ্যে লেখেনটেখেন) এক বাঙালি অধ্যাপক রচেষ্টারে পি এইচ ডি করতে গিয়ে ৫ ডলারে অল ইউ ক্যান ইট চাইনিস বাফেতে খেতে যান। শোনা যায় পরের বার দাম বেড়ে ১০ ডলার হয়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত