এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৯:২৮549501
  • এমনিতে আমি উত্তর দক্ষিন পশ্চিম ভারেত থেকেছি, চাকরি করেছি, উত্তপ পূর্বে বড় হয়েছি। দক্ষিন ভারত ভালো তাতে সন্দেহ নেই।

    তবে সেখানে বাংলায় কথা বলা যায় না, তাই বাদ।
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৯:২৬549500
  • আমার ক্ষেত্রে- হয়তো ঐজন্যই করি, কলকাতায় বড় হইনি, বড় হয়ে এসেছি, বহিরাগত- তাই ভালো লাগে!
  • dc | 2402:e280:2141:1e8:7892:196f:2ea7:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৯:১৮549499
  • আপনারা এতো কলকাতা কলকাতা করেন কেন বুঝিনা। আমি কলকাতাতেই বড়ো হয়েছি, বাইশ বছর অবধি থেকেছি, কিন্তু এখন আর কলকাতায় ফিরে যাওয়ার কোন ইচ্ছেই নেই। লাস্ট বোধায় তিন চার বছর আগে গেছিলাম একটা কাজে, আর যাওয়ার কোন ইচ্ছে নেই। কলকাতার লোকেদের মতো ঝগড়ুটে আর অসভ্য লোকজন খুব কমই দেখেছি, যদিও আজকাল বোধায় ব্যাঙ্গালোরও কিছুটা ওরকম হয়ে যাচ্ছে। তার থেকে সাউথ ইন্ডিয়ায় চলে আসুন। কেরল, কর্নাটকা, আর তামিল নাড়ুতে যে কতো ছোট ছোট শহর আছে! এখানে লোকজন গায়ে পড়ে ঝগড়া করে না, রাস্তাঘাট ভালো আর রাস্তার ধারে প্রচুর ছোটবড়ো ভেজ আর নন ভেজ রেস্টুরেন্ট পাবেন, মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়তে পারবেন। আর কি চাই?  
  • dc | 2402:e280:2141:1e8:7892:196f:2ea7:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৯:০৫549498
  • কয়েকদিন ওয়আনাড থেকে ঘুরে এলাম। আমরা ছিলাম বনাসুরসাগর ড্যামের কাছে, সেখানে পাহাড়, জল, আকাশ, জঙ্গল সবই পর্যাপ্ত পরিমানে পাওয়া যায়, এমনকি ভোরবেলায় পাহাড়ের মাথায় কুয়াশাও পাবেন। তিন চার দিন বেড়ানোর জন্য ভারি ভালো জায়গা, খাওয়া দাওয়াও খুব ভালো। চালের গুঁড়ো দিয়ে তৈরি আক্কি রুটি খেলাম, সাথে মটন কিমা, অসাধারন খেতে। তবে আমরা শীতের শেষে গেছিলাম বলে লেকের জল অনেকটা নেমে গেছিল, বর্ষাকালে গেলে আরও ভালো লাগবে। আর এক কুকুর দম্পতির সাথে আলাপ হলো, তাদের গল্প পরে বলবো। 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৭ মার্চ ২০২৬ ০৮:৫৪549497
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৭ মার্চ ২০২৬
     
    কবিতা শোনা -
    সুমন, সোমনাথ, সায়ন - তিনজনেরই এই বইমেলায় প্রকাশিত বই থেকে কয়েকটি করে কবিতার তিনটি সেট রেকর্ড করা হয়েছে, আসবে নিশ্চয়ই কোন না কোন রবিবার করে।smiley  
    শুনতে চাওয়ার জন্য অনেক heart
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৮:২৫549496
  • কোথাও লম্বা সময় থাকার ব্যাপারে, আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে বন্ধু। 
    বন্ধু-বান্ধব, তাদের সংগ, আড্ডা - এগুলো আমার কাছে বড় ব্যাপার। কলকাতা ও লুরুতে কলেজের বন্ধুরা অনেকে আছে, কলকাতায় গুরুভাই, বোনেরাও আছে - এই দুটো শহর এ কারণেও টানে 
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৮:১৮549495
  • * বেড়াতে যেতে পারি 
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৮:১৬549494
  • হুতো, কবিতাটি বেশ। আমিও যেহেতু কলকাতার বাইরে, মফস্বল শহরে বড় হয়েছি , ওটি আমারও মনের কথা বলছে। 
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৮:১৪549493
  • @সে, কলকাতায় থাকা ইঃ উইশফুল থিংকিং। মেয়ের কাছাকাছি থাকতে চাই, মেয়ে আমেরিকায় বড় হয়েছে, এখানেই থাকবে মনে হয়, অতএব আমিও এখানে 
    তবে বেড়াতে যেতে পারে, ব্রেস্তে 
  • . | ০৭ মার্চ ২০২৬ ০৫:৪৭549492
  • সে তো অ‍্যামেরিকাতেও ক‍্যালকাটা আছে। সেই ক‍্যালকাটা আর পশ্চিমবঙ্গের রাজধানী কি এক?
  • . | ০৭ মার্চ ২০২৬ ০৫:৪৬549491
  • চেখ চোখ
  • . | ০৭ মার্চ ২০২৬ ০৫:৪৪549490
  • "এই ব্রেস্ত কি বেলারুশে?"
    বেলারুসেই তো। সাদার্ণ ফ্রান্সের ব্রেস্ত আর এই ব্রেস্তের মধ‍্যে জমিন আসমান ফারাক। আমার দুর্গম সেই খানে তে তো এই একই প্রশ্ন করেছিল আমার সেই বন্ধু যে শার্ল দ গলে থাকে। তাকে কিছুটা অন্ধের হস্তিদর্শনের মতো চেষ্টা করে ব‍্যর্থ হলাম। পশ্চিম ইয়োরোপের লোকজন এতটাই ব্রেইনওয়াশড যে তারা গালিলেওর চারপাশের ধর্মযাজকদের মতো কিছুতেই টেলিস্কোপের নলের মুখে চেখ রাখতে চায় না। মরুক গে। 
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৫:২৬549489
  • বাঃ,পদ্যও এখানে এলো, অমিতাভ'দাও এলেন। তা আমার জিজ্ঞাসা, অমিতাভ'দার গলায় কবিতা শুনতে পাই না?

    আর ডটের কাছেও একটা জিজ্ঞাসা আছে। এই ব্রেস্ত কি বেলারুশে? ফ্রান্সেও ব্রেস্ত বলে একটা জায়গা আছে না?
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৫:২৩549488
  • হাহা, কী কাণ্ড, অমিতাভদা, মোটে বই বিক্কিরি হয়নি বলে মরমে মরে আছি, এই বাজারে স্মরণ করেছেন দেখে বড় আনন্দ পেলাম, থ্যাংকিউঃ)
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৭ মার্চ ২০২৬ ০৫:০২549487
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ

    ... আমার তো এই নিয়ে একটা পদ্যই আছে, হুঁহুঁ, বইতেও ছাপা হয়েছে কিনা ঠিক মনে পড়ছে না। ...
     
    তুলেই দিই এখানে
    *************************************

    কলকাতা

    কলকাতা তো অন্য লোকের।
    আমার শহর গুটিশুটি লোডশেডিঙের চাদর মোড়া রিক্সা প্রধান
    রেলগাড়িটা দিনের মধ্যে দুয়েকবারই ঘাই মেরে যায়
    উপকন্ঠে। আবোলতাবোল দালানকোঠা মঠ্মসজিদ মর্চে পড়া কামান
    এদিক ওদিক সবুজ সবুজ রাত্রিবেলা বেজায় রাত্রি।

    লম্ফ জ্বেলে গ্রামীণ লোকের হাট বসে ফাঁক ফোকর খুঁজে
    মাংসের চাট, ঝাল ছুঁয়ে যায় ব্রহ্মতালু।
    বাড়ি ফিরছে ট্রাফিক পুলিশ, অন্ধকারে
    পানের দোকান। গঙ্গা কিংবা পদ্মা নদী
    এই দিকে নেই। বুঢ়া লুঈয়ের আশীর্বাদী।

    বাঁধের বাঁধন এদিক ওদিক। ঠিক ধরেছো, রবীন্দ্রনাথ
    শহরজোড়া একের থেকে অন্যরকম সকল ঠাকুর
    মুর্তি গড়ার কারিগরে খেয়াল মত, শালপ্রাংশু
    ততটা নন, বেঁটেখাটো, মানুষ যেমন।
    শহর বাড়ছে। উপকন্ঠে, কিনার ঘেঁষে।

    উড়ালসেতু, ঝকঝকে মল, বাড়ছে এবং
    অপর হচ্ছে।
    কলকাতা তো তোমার শহর। 
                                                            আমার কিসে
    উচ্চারণের আড়ষ্টতা, কফি হাউস।
    একটু তবু কিনার ঘেঁষে বসি আরকি
    ঠেলেঠুলে সাইড দিন না, এই যে লোকটা দাঁড়িয়ে আছে।
    আস্তিনে তার গোপন কথা। এই শহরটা আমার নয় তো।

    তোমার শহর। একটু আমি বসে পড়ছি
    আড়ষ্টতা চাপছি আরকি,
    উপকন্ঠে ঘাই মারছে শহর থেকে শহর বদল।
    ফিরছে না কেউ বাড়ির দিকে।
    আলো জ্বলছে সন্ধ্যেবেলা।
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৪:৪৮549486
    • একক | ০৭ মার্চ ২০২৬ ০৩:০৭
    • এক যায়গায় বেশিদিন পেছন বসে না। বছর পাঁচ ছয় হলেই মন উড়ু উড়ু করে। ...
     
    এই ব্যাপারগুলিতে আমার খুবই মিশ্র এবং এলোমেলো ব্যাপার।
    একে তো, বয়েস তো নেহাত কম হলো না, হিসেব করে দেখলাম এক আস্তানায় কাটানোর সময় গড় করলে বছর তিনেকের বেশি হয় না। কলকাতায় টানা থেকেছি এই বছর দশেক, ভিন্ন ভিন্ন পাড়ায় টাড়ায়। শুরুতে কয়েক মাস তো ফিট ইন করতেই, উচ্চারন টুচ্চারন আলাদা, পোস্টাপিসে স্ট্যামপকে স্টাম্প বলতে বকে দিলো। তো ঐ করে করে, নতুন নতুন ব্যাপারটা যায়নি কখনো। তারপর যা হয়েছে, যখনই কলকাতা ছেড়েছি, অপরিকল্পিত অবিমৃশ্য তাড়াহুড়োয়, যখনই গেছি কোনও বিপর্যয়ে, যখনই থেকেছি, জেনেছি এ নিতান্ত সাময়িক থাকা। সব মিলিয়ে ব্যাপারটার কক্খনো নিবৃত্তি হয়নি।
    আমি যেমন আগরতলা ফেরার কথা ভাবি না, কিন্তু কলকাতা ফেরার কথা ভাবি।
    এ বাদে চমৎকার বন্ধু টন্ধু ছিল একসময়, তাদের স্মৃতি আছে। এখন গুরুর বন্ধুরা আছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাত হওয়ার তাগিদ একটা মস্ত বড় ব্যাপার। পারিবারিক বন্ধন টিকিয়ে রাখার তাগিদ এই বয়সে প্রবল। এইসব আরকি।
    সত্যিই স্থায়ী থেকে যাওয়ার সম্ভাবনা হলে কী হত কে জানে। কম বয়সে যখন সে সম্ভাবনা ছিল তখন পালাই পালাই করেছি, পালিয়েওছি, ঐ, নদীর ওপার আরকি!
     
     
    • kk | ০৭ মার্চ ২০২৬ ০৩:২৩
    • ... কলকাতা কখনো আমার শহর ছিলোনা, হবেও না।
    আমারও, আমার তো এই নিয়ে একটা পদ্যই আছে, হুঁহুঁ, বইতেও ছাপা হয়েছে কিনা ঠিক মনে পড়ছে না। কিন্তু প্রিয় শহর, ফেরার কথা ভাবি আকাশ কুসুম, এইসবও সত্যি!
     
    সংস্কৃতির ব্যাপারটা নিয়ে অবশ্য আমার, ইয়ে, সত্যি বলতে কী খুব একটা উদ্যম নেই, যখন যাই টাই, একাডেমির বদলে অনাদি বা কলামন্দিরের বদলে আমিনিয়ার আকর্ষন বেশি হয়, আর আজকাল তো ঘর থেকে বেরুতেও হয় না। বাড়ির কাছে একটা পাবরাইয়ের আইস্ক্রিমের দোকান খুলেছে, সে খাসা জিনিস।
  • . | ০৭ মার্চ ২০২৬ ০৪:১৬549485
  • আরে! আপনারা থেমে গেলেন কেন? বোমা পড়ল নাকি?
    ইগনোর করুন। নিজেদের মতো গল্প করছিলেন করুন।
    অচ্ছুৎ কে পাত্তা দেবেন না।
  • . | ০৭ মার্চ ২০২৬ ০৪:১১549484
  • এবং লাস্ট কথা এই টপিকে।
    আমার বিবেচনায় এবং অভিজ্ঞতায় কোলকাতার মতো বাজে শহর আমি আর দেখিনি।
  • . | ০৭ মার্চ ২০২৬ ০৪:০৮549483
  • তবে পাহাড় নেই, সমুদ্র নেই, এগুলো নেগেটিভ ব‍্যাপার।
    পুরোটাই সমতল। নদী আছে। সাংঘাতিক ভালো পাবলিক ট্রান্সপোর্ট। গাড়ি থাকলে পার্কিং এর খরচ নেই, সমস‍্যাও নেই। চিকিৎসার জন‍্য ইনশিওরেন্সের খরচ বিদেশিদের জন‍্য নগন‍্য, নাগরিকদের জন‍্য শূন্য। বন জঙ্গল আছে, পার্ক আছে। বিদ‍‍্যুৎ অফুরান, সস্তা। জল, হিটিং, গরমজল, সবই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, বণ্টিত, ব‍্যবহীরকারীর কোনও চিন্তা নেই। ট্র‍্যাফিক জ‍্যাম নেই, শহর্র মধ‍্যেই পাঁচ পাঁচ — দশ লেনের রাস্তা। কোথাও এক কুটো আবর্জনা জঞ্জাল বা সিগারেটের টুকরো পড়ে নেই। সিগারেট বিপুল সস্তা। মদ হাজাররকমের। হেন ব্র‍্যান্ড নেই যা মেলে না। হাজার রকমের চীজ পাওয়া যায়। সেইরকম হাজার ভ‍্যারাইটির মাংস ও সসেজ।
    কতরকমের রেস্টুরেন্ট। নানান দেশের খাবার পাওয়া যায়। দোকান পাট প্রচুর। 
    আরও অনেক কিছু আছে।
  • . | ০৭ মার্চ ২০২৬ ০৩:৫৫549482
  • আপনাদের কোলকাতা কনসেপ্টের প্রেমে নাক গলালাম একটু।
    আমি বেশ কিছু জায়গায় থেকেছি। তবে সবচেয়ে বেস্ট থাকার জায়গা লেগেছে ব্রেস্ত। সস্তা, পরিচ্ছন্ন, আধুনিক, পরিবেশবান্ধব এবং মানুষজনের ব্যবহার ও আন্তরিকতা যাকে বলে লা জবাব।
    অরণ্যবাবু অবসর জীবন যদি শান্তিতে থাকতে চান ভেবে দেখতে পারেন। মাথা পিছু সব কিছু মিলিয়ে মাসিক খরচ কত তা শুনলে নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না।
  • একক | ০৭ মার্চ ২০২৬ ০৩:৫১549481
  • ওরম বললে একটা গুষ্টিসুখ হয় বলে লোকে বলে :) 
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:৪৮549480
  • সে তো বটেই। তবে নতুন সময়ে সেটা তো আরেকটা অন্য জায়গা। কলকাতা নয়, কলকাতা১ বা কলকাতা '। ইয়ার্কি বাদ দিয়ে বলি আমি তোমার বক্তব্য বুঝেছি। তবে ঐ আর কী, সবাইই মনে মনে কলকাতায় বললে বলে একটু ক্যাঁওম্যাও করলাম:-)
  • একক | ০৭ মার্চ ২০২৬ ০৩:৪৭549479
  • হ্যাঁ,  মানে এইতো কদিনের জীবন,  একই চক্করে ফিরে ঘুটুর ঘুটুর করে কী হবা!  
     
     
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:৪৩549478
  • অতীতের কোথাও তো ফেরা যায় না, কারণ সেই সময়টাই তো চলে গেছে। তবে জায়গাটায় আবার যাওয়া যায়, নতুন সময়ে। নবযাত্রাই সেটাও।
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:৪০549477
  • হ্যাঁ, তুমি যে কলকাতাদের কথা বললে, আমিও তাদের খুব এন্জয় করেছি, খুবই ভালোবেসেছি। কিন্তু আমার একটা ব্যাপার আছে। আগেও বলেছি মনে হয়, অতীতের কোনো জায়গাতেই আমি কখনো ফিরতে চাইনা। কলকাতা না, শান্তিনিকেতন না, আসানসোল না। খুবই ব্যক্তিগত পার্সপেক্টিভ অবশ্য। যাগ্গে, বাদ দাও।
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:৩৯549476
  • অবশ্য সেই হিসেবে বলতে গেলে গঙ্গার দুই পার ধরেই জড়িয়ে গেছি। পানিহাটী, বেলুড়, দক্ষিণেশ্বর, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর---- সবই, সবই। সেই হিসেবে দেখতে গেলে গঙ্গাকে তো শুধু বঙ্গেই ধরা যাবে না, একেবারে গঙ্গোত্রী অবধিই বা কেন নয়? "নদী তুমি কোথা হইতে আসিয়াছ?- মহাদেবের জটা হইতে।" ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:৩২549475
  • আমি কলকাতায় থাকিনি, একসময় নিত্য যাতায়াত করেছি আমাদের বৃহত্তর কলিকাতা থেকে। তবুও বইমেলার কলকাতা, কলেজস্ট্রীটের কলকাতা, নন্দনের কলকাতা, গড়ের মাঠের কলকাতা, গগনেন্দ্র ছবিঘরের কলকাতা, তারামন্ডলের কলকাতা, এলগিন রোডের নেতাজীর বাড়ির কলকাতা, মোমোর দোকানের কলকাতা, মিলেনিয়াম পার্কের গঙ্গার কলকাতা ---এইসবের মধ্যে তন্ত্রীতে তন্ত্রীতে জড়িয়ে গিয়েছি।
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:২৩549474
  • আমিও অ্যান্ডরকে চন্দ্রবিন্দু, বিসর্গ ইত্যাদি দিলাম। মনেমনে আমি মোটেই কলকাতায় নই। সে শহর কলকাতা হোক, আইডিয়া কলকাতা হোক, রোমান্টিসিজম বা ইন্টেলেকচুয়ালিজমের পীঠস্থান হোক। আমি কলকাতায় প্রায় সাত বছর থেকেছি। খুব ওতপ্রোত ভাবে, গ্র্যানুলার লেভেলে গিয়ে থেকেছি। তবু কলকাতা কখনো আমার শহর ছিলোনা, হবেও না।
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:১০549473
  • 'ওয়ার্ক ফ্রম পাহাড়' - এটাও খুব আকর্ষণীয়। আমি বহু বছর আগে একবার চেষ্টা করেছিলাম, ক্যাটস্কিল বলে একটা জায়গায় থাকার, সেশ অব্দি হল না 
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:০৮549472
  • কলকাতায় থাকি নি কখনো, তাও খুবই প্রিয় শহর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত