এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১২:০৯545921
  • মাইগ্রেশন মানে কী ? কাজ জনিত না বিয়ে জনিত ?
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১২:০৬545920
  • বিহারেও মাইগ্রেশনে ফিমেল বেশী। 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১২:০৫545919
  • আজ্ঞে না, মানুষ একই বানান লেখে। যারা সিস্টেমে ঢোকায় তারা ভুল করে ঢোকায়। কিন্তু এখন আবার সেই মানুষ ঠিক বানান লিখলে, সিস্টেমের বানানের সঙ্গে ম্যাচ করবে না, নোটিস খাবে।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১২:০২545918
  • এইসব স্পেলিং এর সমস্যা থেকে বাঁচতে এদের যেটা করা উচিত একটা লোকের নাম ঠিকানার একটা সেন্ট্রাল ডেটাবেস। ধরা যাক আধার। ভোটার কার্ড বানাতে গেলে নাম এড্রেস সোজা ঐখান থেকে নিয়ে নেওয়া হবে। 
     
    তবে একই মানুষ কেন যে মাঝে মাঝে dutta লেখে আর মাঝে মাঝে datta লেখে। যেকোন একটাতে স্টিক করে থাকলেই পারে। 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৫৮545917
  • "কিন্তু আপনি তো বললেন মুসলমানদের অনুপাত বেশী। "

    খবরটবর দেখুন। লিং ফিং ও তো দেওয়া হয়েছে।

    আর

    "Census 2011 recorded about 309 million female migrants and 145 million male migrants, a distribution that translates to roughly 68% women and 32% men. "

    বিহারের ডেটা কী ? লেখাটা কী পড়ে লিংটা দেওয়া হল ? আরো পরের ডেটা কী বলে ?
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৫৫545916
  • "নামের লিস্ট তো প্রথমে সেই জন্যই বার করেনি, অনুপাতটা স্পষ্ট হয়ে যাবে।"
     
    কিন্তু আপনি তো বললেন মুসলমানদের অনুপাত বেশী।
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৫৪545915
  • কোথাও, North 24 Parganas আর কোথাও North 24 Pargana বা N 24 Parganas। S/W টা কে লিখেছে যে এইরকম কাজে এইগুলো যে একই সে বস্তু ধরতে না পারে ? ইসি ঠিকই বুঝেছিল যে এগুলো ধরারই কথা। কিন্তু লোককে খোঁচানোর জন্যই আবার ব্যবহার করা হয়েছে।
  • dc | 2402:e280:2141:1e8:40b:6ba7:1b93:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৫৪545914
  • সফটওয়ার এখন ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশ্বগুরু কিছু জানেনা, কোন দোষ নেইকো। 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৫১545912
  • "নোটিস খাওয়ার অনুপাতটা কিকরে বোঝা গেল? নামের লিস্ট তো এখনও বার করেনি? "

    নামের লিস্ট তো প্রথমে সেই জন্যই বার করেনি, অনুপাতটা স্পষ্ট হয়ে যাবে।
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৫০545911
  • S/W লিখলাম আর্যদি datta, dutta বুঝতে না পারি, Ganguly, Ganguli বুঝতে না পারি, তাহলে S/W টা নিয়ে ধ্যাস্টামো না করাই ভাল। অনর্থক ফলস - পজিটিভ, আগেও তো বলেছিলাম।
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৪৮545910
  • "এর কারণ সম্ভবত মাইগ্রেটেড ওয়ার্কারের মধ্যে মেয়েদের পার্সেন্টেজ বেশী"

    এর মানে কী ? বিহারী মাইগ্রেন্টদের মধ্যে মেয়েরা বেশী ? ধুর, সে হয় নাকি ? ছেলেরা বেশী, এবং তারা রাজ্যে ফিরে দেখল সেখানে কিছু উন্নতি হয়েছে, মেয়েরা কিছু সরকারি সাহায্য পাচ্ছে, নিরাপত্তর উন্নতি হয়েছে, ঘোরাঘুরি করতে পাচ্ছে, ফলে অন্য রাজ্যে গিয়ে পরিশ্রম করতে হলেও, বিহারে কাজের সুবিধে না থাকলেও নীতিশ মাইগ্রেণ্ট পুরুষদের ভোটও পেয়েছিল। এটা ছিল একটা analysis।

    মেয়েদের নাম বেশী বাদ যাওয়ার অন্য কারণ আছে।
  • dc | 2402:e280:2141:1e8:40b:6ba7:1b93:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৪৭545909
  • তবে আমাদের আশার কথা যে আমাদের বিশ্বগরুর কাছে আধার ডেটা আছে। নানারকম পেমেন্ট অ্যাপ, ওয়ালেট খোলার সময়ে আধার চাওয়া হয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়েও তাই। বিশ্বগরু ফাইন্যান্সিয়াল স্পেন্ডিং প্যাটার্ন জানে, তবে কাউকে কিছু বলেনা wink
  • Bratin Das | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৪৬545908
  • নানা কারণে শুনানি তে ডাক এসেছে .
    যেমন ধরুন আমার এক কলিগ এর কাগজ পত্র সব ঠিকঠাক 
    কিন্তু পদবী তে এর জন্যে ডাক এসেছে 
    কয়েক জনের শুনলাম আইডি কার্ড এবং ভোটার লিস্টে থাকা আড্রেস এর মধ্যে সামান্য  
    ভুলের জন্যে ডাক 
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৪৫545907
  • নোটিস খাওয়ার অনুপাতটা কিকরে বোঝা গেল? নামের লিস্ট তো এখনও বার করেনি? 
  • dc | 2402:e280:2141:1e8:40b:6ba7:1b93:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৪৫545906
  • "সফটওয়্যার বুঝবে কিকরে কে গরিব?"
     
    সত্যিই তো, বেচারা সফটওয়্যার কিকরে বুঝবে? সফটওয়্যারের কাছে কি ফাইন্যান্সিয়াল ডেটা আছে?  শুধু শুধু নিন্দুকেরা সফটওয়্যারের নামে কতো কিই না বলছে laugh
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৪১545905
  • "মহিলা আর মুসলমান বুঝতে পারে। "

    ইসি কোর্টে বলেছিল, তাদের ডেটায় হিন্দু - মুসলমান ট্যাগিং থাকে না। তার পরেও, মুসলমানদের নোটিস খাওয়ার অনুপাত বেশী কেন ? S/W টা লেখার মধ্যে একটা বায়াস আছে, যার ফলেই এটা। এবং কে জানে, টেকনলজির মধ্যে বায়াস ঢুকে থাকে। Wire এর লেখাটায় এ নিয়ে কিছু কথা আছে।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৩৭545904
  • বিহারে মেয়েদের নাম বেশী বাদ গেছিল। এটা সত্যি। এটার সম্ভাব্য কারণ নিয়ে আমি খোঁজ করেছিলাম। 
     
    এর কারণ সম্ভবত মাইগ্রেটেড ওয়ার্কারের মধ্যে মেয়েদের পার্সেন্টেজ বেশী। ওরা মাইগ্রেটেড লিস্টে বাদ হয়ে গেছে। 
  • . | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৩৬545903
  • সফটওয়্যারের রুল যারা সেট করেছে তারাও তো সব পণ্ডিত। মুসলমানদের যে পদবি বলে কিছু হয় না, সেটাও অনেকে জানে না।
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৩২545902
  • সফ্টওয়ারকে ঠিক রুল দিয়ে ঠিক কাজ করানোটাই কাজের প্রমাণ। যেটা করা হয়নি, এককালে যে জিনিসকে ইসি কোর্টেই বলেছিল বাজে জিনিস, ব্যবহার করব না, এক মাসের মধ্যে অন্য রাজ্যে ব্যবহার হচ্ছে ! রুলগুলো কি ঠিক করা হয়েছে ? নাকি জানে, ভুল কাজই করবে এবং তাতে সুবিধে।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৩১545901
  • "গরিবের নাম, মহিলাদের নাম এবং মুসলমানদের নাম বাদ যাবে।"
     
    তার মানে সফটওয়্যার এর রুল এ বলা আছে গরিব হলে বাদ দাও? সফটওয়্যার বুঝবে কিকরে কে গরিব? মহিলা আর মুসলমান বুঝতে পারে। 
     
    এই যদি সাসপিশান হয় তাহলে কোর্টে বলুক সফটওয়্যার এর কোড ওপেন করে দিতে। 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:৩০545900
  • মেয়েদের ক্ষেত্রে, শুধু স্কীমের খরচই না, ভোট থেকে বাদ যাওয়া মানে, তাদের এজেন্সিও কমে গেল।
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:২৮545899
  • বিহারে মেয়েদের নাম আর মুসলমানদের নাম তূলনামূলক বেশী বাদ গেছিল। কিন্তু তার পরেও নীতিশ মেয়েদের ভোটেই জিতেছিল। কিন্তু পঃবঃ এ যে সেরকমই হবে তার কোন কারণ নেই। এই দুটি ব্লকই আবার টিএমসির ভোট, ইউপিতে মেয়েদের নাম ছেলেদের থেকে বেশী গেছে। পয়েন্ট হল, বিশেষ কিছু জনগোষ্ঠী, তাদের নাম বেশী বাদ যাচ্ছে। তো এইটা ঠিক না, এদের নানারকমের অসুবিধে আছে বলে চেষ্টা করা উচিত তাদের নাম রাখার। কিন্তু ধরুন মেয়েদের নাম বাদ গেলে, তাদের জন্য স্কীমের খরচ কম হবে, আর মুসলমানদের নাম বাদ গেলে কাদের সুবিধে সে তো জানাই। শুধু সুবিধেই নয়, গণতান্ত্রিক পদ্ধ্তি থেকেই বাদ দিয়ে দেওয়া, এমনিতেই তাদের রিপ্রেজেন্টেশন কমছে, "সেকুলার" পার্টিদের দিক থেকেও কমছে।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:২৬545898
  • সফটওয়্যারকে যা রুল দিয়ে দেবে সেইটা জাস্ট ফলো করবে। এখানে ভুল আর কি? 
     
    রুল সেটিং এ ভুল সুপ্রিম কোর্টে ডিসকাস করা যেতে পারে। এই যেমন মায়ের সাথে ১৫ বছর ডিফারেন্স নিয়ে এক জাজ প্রশ্ন তুলেছেন। 
  • . | ২০ জানুয়ারি ২০২৬ ১১:২৬545897
  • "কিন্তু এভাবে জাস্ট অনেক লোককে বাদ দিয়ে দিলে কে বাদ গেল আর কে গেলনা সে কিকরে বোঝা যাবে? সেতো বিজেপি আর তৃণমূল সবই হতে পারে। "
    উঁহু। এখানে সম্ভবত এঁরা বলতে চাইছেন — গরিবের নাম, মহিলাদের নাম এবং মুসলমানদের নাম বাদ যাবে।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:২৩545896
  • "সফ্টওয়ারের ঘাড় দিয়ে যত লোক বাদ দেওয়া যায়।"
     
    কিন্তু এভাবে জাস্ট অনেক লোককে বাদ দিয়ে দিলে কে বাদ গেল আর কে গেলনা সে কিকরে বোঝা যাবে? সেতো বিজেপি আর তৃণমূল সবই হতে পারে। 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:২৩545895
  • ওসব মীনীং এর কথা বলেননি। অন্তত লেখাটায় ছিল না। ভুলের কথা বলেছে, সেই অনেক, তাও অবশ্য ভেতরে ভেতরে। আর অফিসারদের আবার চেক করার ব্যবস্থা আছে নাকি ? S/W লিস্ট জেনারেট করে, BLO রা সেই লিস্ট ডাউনলোড করে কাজ করে, এই তো ব্যবস্থা মনে হয়। সেটা হওয়াই স্বাভাবিক, না হলে S/W ব্যবহার করছি কেন, এত এত নামের ওপর ?
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:২০545894
  • "১৫-২০ % ভুল নোটিস গেছে"
     
    এখানে ভুল নোটিস বলতে কি মীন করেছেন? সফটওয়্যার ভুল করেছে , নাকি সফটওয়্যার লিস্ট বার করার পর অফিসাররা ভুল করেছে? 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:১৮545893
  • আমার তো ধারণা ইচ্ছাকৃত, সফ্টওয়ারের ঘাড় দিয়ে যত লোক বাদ দেওয়া যায়। উদ্দেশ্য তো নানাবিধ।
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত