এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 2406:b400:b4:c3fc:a8bb:60ad:66bd:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:৩৫545651
  • "স্যার এ নাম থাকবে কিনা জানার জন্য কাগজপত্র নিয়ে ইলেকশান অফিসারের কাছে ছুটতে হবে।"
     
    এটার উল্টোপিঠ ​​​​​​​হল 
     
    "আর ইল্লিগাল ইমিগ্রান্টরা ভোট দিলেই বা কি!"
     
    এবার একটা বিপ্লব হয়ে যাক। h1b আর f1 ভিসা হোল্ডাররা আমেরিকায় ভোট দিতে পারবে না কেন। 
  • দ্রি | 2406:b400:b4:c3fc:a8bb:60ad:66bd:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:৩০545650
  • পুরো রাজ্যটাই জালিতে ভরা যেমন ন্যারেটিভের একটা সাইড, স্যার এসে সব্বোনাশ হয়ে গেল এটাও রিভার্স ন্যারেটিভ। এ তো দেখতেই পাচ্ছি। 
     
    যাগ্গে পলিটিক্সে ন্যারেটিভ থাকবেই। কিন্তু ভোটার লিস্টের পিরিয়ডিক ক্লিনাপ মাস্ট। 
  • dc | 2a09:bac3:3cfb:1aa0::2a7:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:২৮545649
  • মাইরি, স্যার এ নাম থাকবে কিনা জানার জন্য কাগজপত্র নিয়ে ইলেকশান অফিসারের কাছে ছুটতে হবে। এই না হলে হ্যারাসমেন্ট! 
  • সিএস | 103.99.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:২৩545648
  • সাত দফায় পঃবঃ এ ভোট করব, SIR এর ড্রাফ্ট লিস্ট মনোমত না হলে তারপর এক কোটি লোক ডাকব, অন্য কোন রাজ্যে নয় কিন্তু পঃবঃ তেই হাজারের বেশী অন্য রাজ্যের সরকারি কর্মচারীদের মাইক্রো অবসার্ভার না কী যেন গালভরা নাম দিয়ে ডেকে আনব, তারা খুব কড়া লোক, যেন এ রাজ্য পুরোটাই জালিতে ভরা, কারণ এ রাজ্য তো মুসলমানদের দখলে, এগুলোও পলিটিক্সের ন্যারেটিভ। এসব না বুঝলে তো চলবে না।
  • সিএস | 103.99.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:২০545647
  • বছর বছর ঠিক করে SSR করব না, জালি সফ্টওয়ার ব্যবহার করে অনর্থক ফলস - পজিটিভ বার করব, এত এত ক্ষমতা নিয়ে কাজের কাজ কিছুই করব না, তারপর কোটি কোটি লোক ডেকে ক্যাওস তৈরী করব, এটাই হল পলিটিক্স। লোককে প্যাঁচে ফেলা আর ন্যারেটিভ তৈরে করা।
  • দ্রি | 2406:b400:b4:c3fc:a8bb:60ad:66bd:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:১৯545646
  • গোলমাল পেলে সন্দেহ হলে শুনানিতে তো ডাকবেই। মানুষের কাছে ডকুমেন্টস থাকলে সে এস্টাব্লিশ করতে পারবে সে সিটিজেন। 
  • দ্রি | 2406:b400:b4:c3fc:a8bb:60ad:66bd:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:১৭545645
  • SSR প্রতি বছর আর স্যার প্রতি ১৫ বছর। একদম নিয়ম করে দেওয়া উচিত। 
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:১৬545644
  • দ্রি, সার এই প্রথম হচ্ছে। আগে যা হয়েছে সবই আই আর। এবারে স্পেশ্যাল। 
     
    যত জায়গায় সার হচ্ছে, পবতে খসড়া তালিকায় সবথেকে কম নাম বাদ গেছে - ৭০ লক্ষ এরকম। ওদিকে তামিলনাড়ুতে এক কোটি, উত্তর প্রদেশে তিন কোটির কাছাকাছি। সেজন্য এখন চেষ্টা চলছে আঙ্গুল বেঁকা করে লোকজনকে শুনানিতে ডাকা। 
     
    সফ্টওয়ারের জন্য প্রচুর নাম ভুলভাল হয়েছে এবং সেজন্য সফ্টওয়ার নির্মাতাদের সমন না দিয়ে ভোটারদের সমন দেওয়া হচ্ছে। আজব। 
  • দ্রি | 2406:b400:b4:c3fc:a8bb:60ad:66bd:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:১১545643
  • "SIR করে অনুপ্রবেশকারী খুঁজে বের করা হবে - এখনও অবধি এটা একটি মিথ। আর, টেকনিক্যালি সেটা সম্ভব নয়। "
     
    অনুপ্রবেশকারীদের খুঁজে বার করা নয়। অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে সরানো। এপার্ট ফ্রম আদার অব্জেক্টিভস লাইক মৃতদের সরানো। এইটা স্যারের দায়িত্ব। যেই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড নেই তাদের পেছনে তো স্যার ছুটবে না। 
  • সিএস | 103.99.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:১১545642
  • না, SIR নিয়মিত হওয়া উচিত নয়। কারণ SIR-এ সকল ভোটারকে অংশ নিতে হয়, যাতে অনেক চাপ। সেই জন্য SSR বলে আর একটি বস্তু আছে, special summary revision, মৃত বা সরে যাওয়া ভোটার বার করা বা নতুন ভোটার ঢোকানো, এসব কাজ ঐ SSR দিয়ে করার কথা, এতে চাপ কম। সেটি কিন্তু বছর বছরই হয়, EC র সাইটে গিয়ে দেখবেন, অন্তত ২০১৬ থেকে সে নিয়ে লেখা আছে। কিন্তু না, SSR নাম কা ওয়াস্তে হবে, সে করলে পলিটিক্স হবে না।
  • দ্রি | 2406:b400:b4:c3fc:a8bb:60ad:66bd:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:০৭545641
  • Many changes in electoral rolls have occurred due to: 
    • Frequent migration 
    • Resulting in voters getting registered at more than one place
    • Non-Removal of Dead Voters 
    • Wrongful inclusion of any Foreigner
     
     
    SIR এই অব্জেক্টিভেই মধ্যে ​​​​​​​একটা ​​​​​​​মৃতদের ​​​​​​​তালিকা ​​​​​​​থেকে ​​​​​​​বার ​​​​​​​করা। ​​​​​​​এটা ​​​​​​​ওদের ​​​​​​​ডকুমেন্ট ​​​​​​​থেকে ​​​​​​​ক্লিয়ার। ​​​​​​​হানুদা ​​​​​​​যাই ​​​​​​​বলুন। 
     
    একবার ​​​​​​​লসাগু ​​​​​​​বলেন ​​​​​​​মাত্র 0.1% ইল্লিগাল। ​​​​​​​আবার ​​​​​​​অন্যদিকে ​​​​​​​হানুদা ​​​​​​​বলেন ​​​​​​​মাস ডিসেন্ফ্রাঞ্চাইজমেন্ট। 
     
    দেখুন ​​​​​​​আমি ​​​​​​​এ ​​​​​​​ব্যাপারে ​​​​​​​খুব ​​​​​​​ক্লিয়ার। ​​​​​​​যে ​​​​​​​কজন ​​​​​​​ইল্লিগালকে ​​​​​​​খুঁজে ​​​​​​​বার ​​​​​​​করেছে ​​​​​​​তাদের ​​​​​​​ভোটার ​​​​​​​লিস্ট ​​​​​​​থেকে ​​​​​​​বাদ ​​​​​​​দেওয়া ​​​​​​​একদম ​​​​​​​ঠিক ​​​​​​​কাজ ​​​​​​​হয়েছে। ​​​​​​​সে ​​​​​​​যদি দুজন ​​​​​​​হয় ​​​​​​​তো ​​​​​​​দুজন। ​​​​​​​নেপালিই ​​​​​​​হোক ​​​​​​​আর ​​​​​​​মতুয়াই ​​​​​​​হোক। ​​​​​​​যে ​​​​​​​সিটিজেন ​​​​​​​নয় ​​​​​​​সে ​​​​​​​ভোট ​​​​​​​দিতে ​​​​​​​পারবে ​​​​​​​না। ​​​​​​​ওয়ার্ক ​​​​​​​পারমিট ​​​​​​​টাইপের ​​​​​​​কিছু ​​​​​​​নিয়ে ​​​​​​​দেশে ​​​​​​​থাকুক। নাম্বার ​​​​​​​টু। মৃতদের ​​​​​​​লিস্ট ​​​​​​​থেকে ​​​​​​​বার ​​​​​​​করা ​​​​​​​একদম ​​​​​​​ঠিক ​​​​​​​কাজ ​​​​​​​হয়েছে। ​​​​​​​আমার ​​​​​​​তো ​​​​​​​প্রশ্ন ​​​​​​​এ ​​​​​​​কাজ আগেই ​​​​​​​কেন ​​​​​​​করা হয়নি? ​​​​​​​এ ​​​​​​​কাজ ​​​​​​​করতে ​​​​​​​স্যার ​​​​​​​লাগেনা ​​​​​​​তো ​​​​​​​আগেই করা ​​​​​​​হয়নি ​​​​​​​কেন? ​​​​​​​ডুপ্লিকেট ​​​​​​​বাদ ​​​​​​​দিয়েছে ​​​​​​​খুব ​​​​​​​ভালো ​​​​​​​কাজ করেছে। মাইগ্রেটেড ​​​​​​​দিয়ে ​​​​​​​বাদ ​​​​​​​দিয়ে ​​​​​​​ঠিক ​​​​​​​কাজ ​​​​​​​করেছে। 
     
    খারাপ ​​​​​​​হয়েছে ​​​​​​​যেখানে ​​​​​​​জেনুইন ​​​​​​​সিটিজেন ​​​​​​​বাদ ​​​​​​​গেছে ​​​​​​​ডকুমেন্টেশানের ​​​​​​​অভাবে। এইটার ​​​​​​​কত ​​​​​​​পার্সেন্ট ​​​​​​​তার ​​​​​​​কোন ​​​​​​​হিসেব ​​​​​​​আছে? 
     
    স্যার ​​​​​​​খুব ​​​​​​​নিয়মিত ​​​​​​​হওয়া ​​​​​​​উচিত। ​​​​​​​প্রতি ​​​​​​​১৫ ​​​​​​​বছর ​​​​​​​বা ​​​​​​​সামথিং ​​​​​​​লাইক দ্যাট। ​​​​​​​১৯৫৪ ​​​​​​​থেকে ​​​​​​​২০০২  ​​​​​​​অব্দি ​​​​​​​৮ ​​​​​​​বার ​​​​​​​হয়েছে। একদম সাংঘাতিক ​​​​​​​আনিউজুয়াল ​​​​​​​কিছু ​​​​​​​এখানে ​​​​​​​হচ্ছে না। 
  • j | 51.222.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:০৪545640
  • ডিসির পুরো স্বপ্নটাই ওয়েস্টার্ন ফ্যাসিস্টদের থেকে অনুপ্রাণিত। কলোনাইজেশন আর ইউজেনিক্সের আদি ও অকৃত্রিম মিক্সচার। বরং সোভিয়েট সায়েন্স ফিকশন পড়ুন। ওদের সাইফাইতে কলোনাইজেশনের স্বপ্ন পাবেন না, ওদের সব লেখাতেই দস্তয়েভস্কির ছায়া, মানুষের আশা-আকাঙ্খা-বিপর্যয়ের কাহিনী পাবেন।
  • lcm | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৫৫545639
  • তখন প্লুটোতে হাইটেক SIR হবে ... একটা যন্ত্রের ওপর খানিকটা থুতু ফেললেই বলে দেবে কোন গ্রহের আইডি ... 
  • dc | 2a09:bac3:3cf9:16aa::242:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৪৪545638
  • আগামী একশো বছরে এই পৃথিবীর গ্র্যাভিটি ওয়েলের মায়া পুরোপুরি ত্যাগ করবো। প্রথমে মার্সে সেটল করবো, তারপর টাইটান, তারপর প্লুটোয় আউটপোস্ট তৈরি করবো। দুশো বছরের মধ্যে পুরো সোলার সিস্টেমে জেনেটিকালি এনহ্যান্সড মানুষের কলোনি তৈরি হবে (য়ুরোপা বাদে)। তারপর তো পুরো গ্যালাক্সিটাই আছে। কতো ডেমোগ্রাফি বদলে যাবে, কতো নতুন নতুন ভাষা তৈরি হবে! 
  • সিএস | 103.99.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৯545637
  • বিহার SIR এর সময়ে তো নানারকমের খবর ছিল। যেমন এটাঃ

    https://indianexpress.com/article/political-pulse/bihar-kishanganj-non-citizens-final-sir-roll-10303907/

    হাস্যকর না, যে কিষানগঞ্জ থেকে ২ জন বেনাগরিক মুসলমান পাওয়া গেছিল, এবও তারাও ফাইনাল লিস্টে উঠেছিল !
  • lcm | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৭545636
  • সিএস - ধন্যবাদ। যোগেন্দ্র যাদব তো বোধহয় এরকম একটা পরিসখ্যান দিয়ে লিখেছিলেন। আমি ঠিক করে লিখি নি যে যখন অনেক রিপোর্টে বলা হচ্ছে যে এত পার্সেন্ট অনুপ্রবেশকারী, তখন সেখানে জুড়ে দিচ্ছে একটা "likely", অর্থাৎ হতেও পারে, নাও হতে পারে। কারও যদি ভোটার লিস্টে নথিভুক্ত করবার মতন ডকুমেন্ট না থাকে, তার মানে এই নয় যে সে অনুপ্রবেশকারী।
    মোটকথা - SIR করে অনুপ্রবেশকারী খুঁজে বের করা হবে - এখনও অবধি এটা একটি মিথ। আর, টেকনিক্যালি সেটা সম্ভব নয়। 
  • dc | 2a02:26f7:d6c1:6805:0:4000::***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:২৬545635
  • স্যার একটা ঢপের চপ, এতে কোন সন্দেহ নেই। তবে কিনা ডেমোগ্রাফি চেঞ্জ নিয়েও আমার সেরকম চিন্তা হয়না। haajaar হাজার বছর ধরে হাজার হাজার মানুষ এদিক থেকে ওদিক পাড়ি দিচ্ছে, সেদিকে গিয়ে সেটল করছে। কতো ডেমোগ্রাফি পাল্টালো তার কোন ঠিক আছে? 
  • বোদাগু পূর্বপানে | 2406:b400:1a:c0b4:c2e1:cb45:d604:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:২৩545634
  • এম পি সাতটা তেইশ - এটা ডেফিনিটলি পসিবিলিটি ছিল। কিন্তু শোনা গেল ভারতবর্ষ ইস্টার্ন ফ্রন্টে জামাত বিএনপি সহ কিছু লোকের যঙ্গে মিটিং করেছে কিছু প্রকাশ্যে কিছু গোপনে। সে নিয়ে বাংলাদেশে শোরগোলও হয়েছে। হয়তো ভারত স্বাভাবিকভাবেই দুটো তিনটে ফ্রন্ট একসঙ্গে ওপেন করতে চায় না। দ্যাট ইজ ওয়াইজ। শুধু বারফাট্টাইটা কম করলে পারে সোশ্যাল মেডিয়ার দুপারের ছাগলেরা। পিরচনিড ভিশিয়েটেড হয়ে আছে কেস।
  • সিএস | 103.99.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:১৯545633
  • সীমাঞ্চল দিয়ে, মানে বিহারের ঐ অংশটা যেটা পঃবঃ-এর লাগোয়া সরু অংশটা আর সে অংশ দিয়ে বাংলাদেশের সঙ্গে যোগ, সেই অংশ দিয়ে বাংলাদেশী আর রোহিঙ্গা ঢুকে বিহার দ্খল করে নিচ্ছে এই ছিল বিহারে ভাজপার ন্যারেটিভ, প্রচারে প্রথমদিকে এবং SIR এর যুক্তি হিসেবে। তো সেসব কিসুই বেরোয়নি, ঢু ঢু। কিন্তু সে হলেও তাদের যায় আসে না, পঃবঃ এ তো এই এতবড় বর্ডার, সেখানে তো নিশ্চয় ঘটছে, এই কথা বলে যেতে বলে যেতে কোনই অসুবিধে নেই।

    তো বিহার - পঃবঃ ভোটের আগে, ঝারখণ্ডে ভোট হয়েছিল ২০২৫ -এ, সেখানে ভাজপার ন্যারেটিভ ছিল যে ঐ, বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গারা দেশে ঢুকে পড়ে ঝারখণ্ডে চলে গিয়ে সেখানে আদিবাসীদের জায়গায় জমি নিয়ে নিচ্ছে। এ বলার কারণ হল, হেমন্ত সোরেনের দল তো আদিবাসী সমর্থনের ওপর নির্ভর করে অতএব ঐ ভয়টি দেখাতে হবে।

    তো, এই SIR ব্যাপারটি দেশের রাজনীতি আর ভাজপার ন্যারেটিভের সঙ্গে তো যুক্ত করে দেখতে হবে, তারপর তো ডেটাফেটা দেখতে হবে, সরকারি আর প্রকাশ্য ডেটা কিছুই থাকবে না যদিও বা থাকলেও তা পারসেপ্শনকে কন্ট্রাডিক্ট করবে।
  • বোদাগু এখনো হতভম্ব | 2406:b400:1a:c0b4:c2e1:cb45:d604:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:১৭545632
  • সৈকত (দ্বিতীয় )ঠিক বলেছে কারন .1% কিসু পা ওয়া যায় নি , বিহারের ভোটে মুসলমান এরন প্রতি আর নিম্ন বর্গ। আর দলিতের প্রতি জাতঘৃণারর ১ 00%  মিলন ঘটেছে। মেয়েদের ভোটে ফাসিস্ত জেতে বলে একটা ন্যারেটিভ আছে। মহারাষ্ট্রে, বি এম সি ইলেকশনে ও ভিহারের মতো এটা বলা হচ্ছে। এটা নীচু জাতের ক্রিমিনালা ইজেশন ন্যারেটিভ আর কিসু না। এগুলো খবর না রাখলে পরের বার খুব ই বকাবকি করা হবে।
  • Walled world | 51.8.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:১১545631
  • এই যে এই সেই বিখ্যাত ইনফোগ্রাফিক। দেখলেই বুঝতে পারবেন বর্ডার দরকার হয় ইকোনোমিক হেজিমনি বজায় রাখতে। দেশের মধ্যে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সর্বত্র।
  • সিএস | 103.99.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:০৫545630
  • এলসিএম মনে হয় না ঠিক বললেন যে বিহারে SIR করে জানা গেছে যে মোট ভোটারের ০.১ % ইল্লিগাল , মুসলিম লোকজন। কারণ, কমিশন এত এত কামান দেগে ঐ তথ্যটি দেয়নি যে কতজন অবৈধ লোককে তারা খুঁজে পেল, যদিও ঘোষিতভাবে তাদের উদ্দেশ্য ছিল তাই। তো এই লেখাটা দেখবেন, অনেক কষ্ট করে কমিশনের লিস্ট থেকে বার করা গেছে যে মোটামুটি ৯৫০০ জন অবৈধ বলে ধরে নেওয়া যায়, বিহারের ভোটারের ০.০১২% ! এবং, এবং, এর বেশীটাই হল নেপালের মানুষ (সে হওয়ার কারণ আছে) এবং মহিলা। তো SIR তো করতেই হবে, না করলে ইল্লিগাল আর ধরব কী করে, দ্রি বাবু যেন এইটি বলতে চাইছেন, সেটি সর্বৈব ভুল এবং ভাজপার কথা শুনলে বোঝা যায়, পুরোটাই ঢপ।

    https://www.newslaundry.com/2025/11/04/foreign-nationals-account-for-barely-0012-of-bihars-voters-sir-shows

    মশা মারতে কামান দাগা বা মাছি মারতে হাতুড়ি চালানো ইত্যাদি। এবং দ্রিবাবু যা বলছেন সেটা ঐ অল্প পড়েই আন্দাজ করে বলছেন, বিবিধ বায়াস নিয়ে বলছেন, সে বায়াস দেশের লোকের মধ্যে আছে আছে বলেই এইসব কাজকর্ম করা যায়। আরো অনেক কিছু করা যাচ্ছে। বদমাসিশিটি হল যে কমিশনও ডেটা দেয় না, সে ডেটা বার করতে হলে অনেক কষ্ট করতে হয়, সে বার করা ডেটা কমিশন বা সরকার মেনে নেবে না, অতএব পারশেপশন চলছে, চলবে যে মুসলমানে দেশ ছেয়ে গেছে, পঃবঃ দখল হয়ে যাচ্ছে।

    এবং, এও বলার যে সিপিএম আমলে মমতার বলা যে সিপিএম ভোটার কার্ড আর রেশন কার্ড করিয়ে ভোটে জিতত আর এখন ভাজপার বলা যে মমতা আধার কার্ড করিয়ে ভোটে জিতছে, দুটী কথাই পলিটিকাল প্রচার। তবে হ্যাঁ, মমতার কথায় কমিউনাল ব্যাপারটা ছিল না, ভোটে যখন পারত না তখন ঐ কথা বলত, কিন্তু ভাজপার কথা আর ভয় দেখানো পুরোই কমিউনাল কারণ ভোটে জেতাই তাদের একমাত্র উদ্দেশ্য নয়।
  • | ১৬ জানুয়ারি ২০২৬ ১০:০০545629
  • ওই দ্যাখো! একক আগেই বলে দিয়েছে। 
  • | ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯545628
  • পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদল যা হচ্ছে মূলত বিহার ইউপি গুজরাটের লোক। SIR দিয়ে বাল্ক অ্যাডিশান করে এদের ঢোকানোর চেষ্টা চলছে। এছাড়া ২০২৬ এ ডিলিমিটেশান হবার কথা।  পশ্চিমবঙ্গে বাঙালি কম দেখাতে পারলে লোকসভায় আসন কম করা যাবে। 
     
    তো হ্যাঁ ডেমোগ্রাফি বদল নিয়ে চিন্তিত হলে গোবলয়ের গোসন্তানদের বিদেয় করা দরকার। আর সৈকত যেটা বহুদিন ধরে বলছে সেই ভূমিপুত্র/ কন্যা সংরক্ষণ চালু হওয়া দরকার। 
  • একক | 2409:4060:2dc9:b2ee::1dca:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:৫০545627
  • আর ডেমোগ্রাফি চেঞ্জ যদি সমস্যা হয় তো এই গোবলয়ের মাল্পত্তর আগে সড়ুক বাংলা ছেড়ে। সালা একে তো ভেজ রেস্টুরেন্টে ছেয়ে ফেলেচে, এখন আবার নিজেদের গ্যারাজ স্পেসে বিলাইকে খাওয়াচ্চি তো বলে,  বিল্লি রাত কো রোতি হাই,  মছলি কা কান্টা চাবাকে ফেকতি হাই surprise
     
    তাড়াও সালাদের!! 
  • একক | 2409:4060:2dc9:b2ee::1dca:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:৪৩545626
  • এই জিএস্টির জমানায় একটা লোক বর্ডার পেরিয়ে ঢুকে চা বিস্কুটের দোকানে দাঁড়ালো,  ওইখান থেকে খাজনা দেওয়া চালু। রাস্ট্রের ওইটুকুই মাথাব্যথা। বর্ডারের গুরুত্ব হল আমার রাজস্ব, মুদ্রার মূল্য,  আমদানি রপ্তানির হিসেব এইসব ভারচুয়াল ব্যাপারকে একটা ফিজিক্যাল লাইন অফ কন্ট্রোল দিয়ে রক্ষা করা। 
     
    মানুষ তো যেদিকেই থাক সেদিকের ক্লাবে চাঁদা থুড়ি সরকারকে ট্যাকসো দেবে। যে ফর্মেই দিক। সমস্যা কী 
  • Bratin Das | ১৬ জানুয়ারি ২০২৬ ০৮:৪২545625
  • রাইট ২০০২ এ ভোটার তালিকায় নাম থাকতে হবে।মাই ব্যাড
  • dc | 2a02:26f7:d6c1:6805:0:5000::***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ০৭:৫৭545624
  • কিন্তু দ্রি এতো ইল্লিগাল ইমিগ্র্যান্ট বিরোধী কেন? দ্যাখেন, মানুষ বিভিন্ন কারনে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কেউ অত্যাচারের শিকার হয়ে, কেউ প্রাণে বাঁচতে, কেউ রোজগার করতে। আবার যারা পারে তারা লিগালি মাইগ্রেট করে। তো লিগাল বা  ইল্লিগাল, মাইগ্রেশান ইজ মাইগ্রেশান। আর ইল্লিগাল ইমিগ্রান্টরা ভোট দিলেই বা কি! তারাও তো মানুষ, তাদেরও তো ওপিনিয়ন থাকে! আমার মতে বরং ইল্লিগাল ইমিগ্রান্ট দেখলেই তাদের ধরে জবরদস্তি সিটিজেনশিপ দিয়ে দেওয়া উচিত। ঝামেলা শেষ :-)
  • MP | 2409:4060:310:d95d:9b8b:8ded:eb79:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ০৭:২৩545622
  • ট্রাম্প বলছে আর মিডটার্ম ইলেকশন করাবে না ২০২৬ সালে, ইরানের সঙ্গে যুদ্ধ করবে বলে তখন। জেলেনস্কির উদাহরণ দেখাচ্ছে ট্রাম্প যেভাবে জেলেনস্কি যুদ্ধের ধুয়োয় ইউক্রেনে ইলেক্শন বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাধিয়ে এভাবে কি পশ্চিমবঙ্গের ইলেক্শন বন্ধ করা হতে পারে? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত