এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পিজে বা PJ

    pharida
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১১ | ৩৬৯৬৪♦ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১748507
  • What do you call an email without attachment ?
     
    -A Buddhist email.
  • Bratin | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৮748513
  • Good one..
     
     
    এটা অন্য ভাবে শুনেছিলাম?
     
    শিষ্য গুরুদেব কে জিগাচ্ছে "sir can I use email"?
     
    গুরুদেব বলছেন " Yes my dear as long as there are no "attachments " wink
  • ফরিদা | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১০748514
  • কাল হিন্দিভাষী ছোকরা যোগাস্যরের ক্লাসে উপুর্যুপরি দুমড়ে মুচড়ে যাওয়া থেকে বাঁচতে জিজ্ঞেস করলাম, স্যর কেউ যদি খুব বেশি জিম করে দাড়ি বাড়ায়, তাকে কী বলবে?
     
    যোগাস্যর চুপ, কিছুক্ষণ তাকিয়ে থাকল। একটু পজ দিয়ে বললাম — জিম্মেদারি।
     
    ফের কিছুক্ষণ পর। আবার হাঁফ ছাড়ার সুযোগ নিতে বললাম— স্যর, একবার একটা জিমে গিয়ে একজন সবাইকে গুলি করতে শুরু করল। তাকে কী বলবেন?
     
    স্যর ফের চুপ। ওদিকে রেশমী চোখ পাকাচ্ছে। আমি ফের কিছুক্ষণ পজ নিয়ে বললাম — জিম করবেট।
     
    স্যর তখন এত হতভম্ব যে খানিক পরে তার হেঁচকি উঠছিল। বাচ্ছা ছেলে, মায়া হল। তাই বললাম, একবার এক কবি সম্মেলনে (হিন্দি কবি সম্মেলন, এক এক অন্যরমক কেত্তন) একজন মহা গোলযোগ পাকাচ্ছিল। কেউ কবিতা বলতে শুরু করলেই বেড়ালের ডাক করছিল, বক দেখাচ্ছিল। এইসব। তা কবি সম্মেলনের কত্তাব্যক্তিরা পুলিশ ডেকে ধরিয়ে দিল।
     
    পুলিশে কী কেস দিল জানেন?
     
    স্যর ফের চুপ। রেশমী এবার খুব রেগে যাচ্ছে। ফের পজ দিয়ে বললাম — ওয়াইল্ড লাইফ প্রোটেকশ্ন অ্যাক্ট, কেন জানেন?
     
    ফের পজ, রেশমী এবার হাতের কাছে কিছু একটা পেলে ছুড়ে মারবে তাই সময় নষ্ট না করে বললাম — স্যর ওই গোলযোগকারী "শের মারছিল"।
     
     
    স্যর এবার এমন হেসে উঠল যে হেঁচকি হাওয়া!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন।