অনলাইন মোথাবাড়িতে জুতা আবিষ্কার ঃ
- একটি ফেসবুকের রীল আমার নজরে আসে, যাতে লেখা মালদা র ৫২ নং মোথাবাড়ি বিধানসভা তে, 40 na`m a`mshe, নাকি প্রচুর ডিলিট
- তো এটা তলিয়ে দেখতে গিয়ে ঘুম ছুটে গেলো।
-- অংশটির নাম বাংগীটোলা জিপি কমন ফেসিলিটি সেন্টার
- দেখা যাচ্ছে এই গত কদিনে, ১১ বা ১২ টি করে adjudication supplementary / adjudication deletion তালিকা বেরিয়েছে আপাতত। মনে রাখতে হবে, সাপ্লিমেন্টারির গল্প হল, সেটি ২৮ ফেব্রুয়ারির তালিকার সাপ্লিমেন্টারি, যার পরে অ্যাডজুডিকেশন শুরু হল, মোস্তারি বানু র মামলার পরে (তথা মমতা ব্যানার্জির কোর্ট অপিয়ারেন্স খ্যাত ), এবং মুখ্যমন্ত্রীর মহিমা তে গুরুত্ত্ব দিতে প্রচার হল আরো বাদ যেত, এবার কম বাদ যাবে। আর আবাপ যেহেতু জালিতম জালি, গতকাল একটি প্রতিবেদনে গান গেয়ে রেখেছে, কেউ বলছেন মামলা করে উপকার হয়েছে, আরো বাদ যাওয়া আটকানো গেছে, আর কেউ বলছেন, বেশি হাইলাইট হয়ে গেল, ভেতর দিয়ে রাজ্য সরকারের কর্মচারীর ম্যানেজ করে অনেক কে রেখে দিতো। অধীর চৌধুরী ও একথা বলেছেন। আসলে এর থেকে বোঝা যায়, individuals do not matter for the politicians or the damned commission, all they want is to arrive at a workable number per constituency and overall.
-- এখন তো মোটামুটি ভোটের আগের দিন পর্যন্ত কারেকশন চলবে, অতএব আরো বেরোতেই পারে, ২৩ এপ্রিল এর আগে।
- তাইলে মহান দুশ্চিন্তাগ্রস্ত নাগরিক হিসেবে আমি কি কি ডাউন্লোড করলাম।
- সেগুলি হল, ২০২৪ থেকে ২০২৬ অব্দি, বাই ইলেকশন বাদ দিয়ে, একটি বিধান সভার, একটি বুথের সংশোধন্তির সিরিয়ালাইজ্ড আপডেট, অর্থাৎ তিরিশ টি তালিকা, এর মধ্যে এস আই আর সংক্রান্ত তালিকাই ২৯ টি, ২০২৪ লোক সভা ইলেকশনের সময়্কার টা ও ডাউনলোড করে রেখেছি, পরে সময় পেলে পড় যাবে।
-- তো এই ২৯টির মধ্যে ১২ টি ডিলিশন লিস্ট, ১২ টি অ্যাডিশন লিস্ট, বাকি গুলি, ড্রাফ্ট, ফাইনাল ইত্যাদি।
অর্থাৎ ন্যুনতম ২৪টি কারেকশন হয়েছে শুধু অ্যাডজুডিকেশনের সময়ে। গুষ্টির ষষ্টিপুজোর উত্তরাঅধুনিক উদাহরণ।
তবে ট্রেসেবিলিটি র দিক থেকে ঠিক আছে। ওখানকার ভোটার রা ট্রেসেবল ভাবে পাগল হতে পারেন, এটা আলাদা বিষয়।
- এর মধ্যে ২৩-০৩ থেকে ২৮-০৩ অব্ডি ডিলিশন লিস্ট গুলি ফাঁকা অর্থাৎ কোনো নাম নেই।
- এর পরে ২৯-০৩ বিকেল থেকে গল্প টি এরকমঃ ১৭২ জন পুরুষ, ১৬৪ জন মহিলা মোট বর্জন হয়ে যাচ্ছে, ৩৩৬ জন, একটি ই বুথে।
- এর পরে ৩১ তারিখ অব্দি গল্প নেই কিছু, ডিলিশন লিস্ট গুলি ফাঁকা। আবার ১ এপ্রিল তারিখে, ১১ জন মহিলা একজন পুরুষের মোট বারো জনের বর্জন। তাইলে এখনো অব্দি মোট একটি বুথে বর্জন হলেন, ডিলিট হলেন, ৩৪৮ জন।
- er পরে ২৭০৩ তারিখে জুড়েছেন ১ জন, ২১৯ জন অন্তর্ভুক্ত হছেন, ১৪৪ জন পুরুষ, ৭৫ জন মহিলা; er পরে ০১০৪ তারিখে, ১ জন পুরুষ, ৯ জন মহিল মোট ১০ জন অন্তর্ভুক্ত হছেন, অর্থাৎ মোট অন্তর্ভুক্তি র হিসেবে যা আপতত অনলাইনে আছে, সেটা 229 জনের।
-- তাইলে পাটীগণিত যা দাঁড়ালো, ৫২ নং বিধান সভা মোথাবাড়ির ৪০ নং বুথ er ক্ষেত্রে ঃ
১১৬৬ জন মোট ভোটার er মধ্যে ৫৫৯ জন under adjudication or deleted. আমার যেহেতু চোখে গোণা এবং নানাবিধ ইমেজ ভ্যারিয়েশন গোনা সম্ভব হয় নি, তাই এই নম্বর টা ঐ রীলে পাওয়া ৫৭৮ এর চেয়ে একটু আলাদা, ১৯ টা র পার্থক্য। মোটামুটি তাইলে, 47.9 - 49.5 % অব্দি বাদের খাতায়।
- তো আজ সকাল অনলাইনের খবর অনুযায়ী, ৫৫৯ / ৫৭৮ বিচারাধীন ছিলেন শুরুতে, এবং ২২৯ জন সংযোজিত এবং ৩৪৮ জন বিয়োজিত হয়েছেন, অর্থাৎ ৫৭৭ বা ৫৭৮ বিচারাধীন টাই সঠিক খবর, আমার ঘুম চোখে ১৯ জন গোণা পড়েনি, বা এত হালকা ওয়াটার মার্ক যে দেখতে পাইনি। বিয়োজন ৩৪৮ জন (বিচারাধীনের 60%, মোটা ভোটারের ৩০ শতাংশ ) এবং সংযোজন ২২৯ জন, বিচারাধীনের চল্লিশ শতাংশ।
একটা হতে পারে, ব্লক অফিসে যে তালিকা পৌচেছে, আর যে তালিকা অনলাইনে আছে তার একট ফেস ল্যাগ আছে।
মানুষ বিক্ষোভ করবে না তো কি করবে। ট্রাইবুনাল এর নোটিশ ই বেরিয়েছে দেরিতে, সবার কাজ ও শুরু হয় নি। এবং প্রার্থীদের বেলায় আগে ক্লিয়ারিং হছে, তো মানুষ ভাবছেন, যা বাবা ভোটার এর আগে প্রার্থী প্রায়োরিটি ক্লিয়ারিং হচ্ছে, এবং ট্রাইবুনাল এর কাজ ব্লকে শুরু হয় নি, জেলা সদর ব কলকাতায় শুরু হয়েছে বলে খবর, তাহলে ব্যক্তি ভোটার ২৩ তারিখের আগে নাম ওঠাবে কি করে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে কি করে। এবার স্বল্পশিক্ষিত, আন্ডারডকুমেন্টেড, বাড়ির লোকের উপরে কাগজের ব্যাপারে পুরুষের উপরে নির্ভরশীল, তাদের কি দুশ্চিন্তা অস্বাভাবিক, যেখানে শাসক দল দিল্লী থেকে এসে খুব ই ভুল ভাল রেটোরিক করছে। আর মুখ্যমন্ত্রী বলছেন ভরসা রাখুন ইত্যাদি। authorities are behaving as if they are just after a workable number on both sides, rather than providing redressak forum for affected citizens.
-