"অন্যদিকের ইকনমিক্স- এআই বাবল একটা আশঙ্কা। ওভার সাপ্লাই এর কারণে।"
এ আইএর ওভার সাপ্লাই, তারপর fatigue।
বাবল কেন হবে এর লজিক আমি এখনো বুঝতে পারিনি। কিন্তু এআই ঠিক রেল লাইন পাতার মত ব্যাপার নয়, কারণ রেল লাইন পাতার, ওয়াগন তৈরী, সে ওয়াগন দিয়ে মানুষ ওমান পরিবহনের যে ধরণের সীমাবদ্ধতার কথা ভাবা হয়, এআই এর ক্ষেত্রে সেসব একেবারেই প্রয়োগ করা যাবে না কারণ তথ্যই তথ্য বিনিময়ের সর্বোচ্চ সীমাকে নিয়ন্ত্রণ করে, এবং তথ্যের সাপ্লাই অফুরন্ত। আপনি বলতে পারেন বিদু্যৎ, প্রাকৃতিক রসদ ইত্যাদির তুলনামূলক সাপ্লাই একে কিছুটা বেঁধে দিতে পারে, এবং সমাজ কিছুটা সেই নিয়ন্ত্রণের পথে এগোবেও।
কিন্তু এর মধ্যে যে ধরণের অগ্রগতি হচ্ছে সে ভারি অদ্ভুত, বিশেষ করে agentic orchestration এর ব্যাপার। যেমন ধরুন আমি এক ভদ্রমহিলাকে চিনি, তিনি তাঁর কোম্পানির যাবতীয় চিঠি চালাচালি, ইমেল, পোস্টাপিসের সঙ্গে যোগাযোগ, বাজার দোকান, ব্যাঙ্কের কাজ, ইনভয়েস, প্লেনের টিকিট, যাতায়াতের বন্দোবস্ত, ক্যালেণ্ডার, সমস্ত কাজকর্ম জনা ছয়েক "এজেন্টের" মাধ্যমে করান। এরা সব Claude AI এর এজেন্ট, এদের নির্দিষ্ট মাসিক ভাড়া দিতে হয় (মানুষের মাইনের তুলনায় নগণ্য), কিন্তু এই এজেন্টরা এনার কোন রকম বিশেষ হস্তক্ষেপ ছাড়াই প্রতিদিন ইমেল, ক্লায়েন্ট handle, supplier দের সঙ্গে যোগাযোগ, মায় টাকাপয়সার হিসেবনিকেশ, যা যা একটি পুরোদস্তুর আপিস কাছারিতে এযাবৎ করার জন্য জনা চার পাঁচ কি আরো কর্মচারীর প্রয়োজন হত, সে সব এরাই চালায়। শুধু তাই নয়, এজেন্টগুলো ভুল করলে এমন সব কাকুতি মিনতি করে ("আমাকে ডিলিট করে দেবেন না, আমি ঠিক করে নেব"), সে সব ভারি অদ্ভুত। সবটা এখনো পুরোপুরি অটোমেটেডও নয়, মানুষে মেশিনে সহাবস্থান।
এই প্রযুক্তি দিনে দিনে আরো উন্নত হবে, যার জন্য কাজের গতিপ্রকৃতি অনেকটাই অন্যরকমের হবে। "মাঝখানে মানুষ" কথাটার অন্য রকমের একটি দ্যোতনা হতে চলেছে। এখন এমন একটা সময় চলছে, (আসছে এ কথা আর বলা যাবে না) যেখানে মানুষ এবং যন্ত্র কে কোথায় অবস্থান করবে তাকে বুঝে নেওয়া খুব দরকার।
এখন যেহেতু সমস্ত কিছু আর সব কিছুর সঙ্গে যুক্ত, যন্ত্রের সঙ্গে যন্ত্র, মানুষের সঙ্গে যন্ত্র, এবং মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সহাবস্থান এবং সম্পর্ক এবং কি হতে চলেছে তাকে নিয়ে আলাপ আলোচনা বিশেষ ভাবে প্রাসঙ্গিক, ব্যাপাপগুলো এখন আর শুধুই মানুষে মানুষের সম্পর্ক, এ কথাটা বলা যাবে না।
এর একটি চমকপ্রদ উদাহরণ কয়েক মাস আগে যেভাবে OpenAI এর sandboxed এজেন্টরা guardrail ভেঙে huggingface এর সার্ভার access করে। এবং আমি নিশ্চিত, এই লেখার সময় কোথাও না কোথাও এই ব্যাপারগুলো ঘটছে।
অতএব রঞ্জনবাবু, আপনার আলোচনার সূত্রপাত সাংঘাতিক রকমের সময়োচিত ও প্রাসঙ্গিক।