এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পুজোর আগে (গল্প যদিও সত্যি)

    Dipak Kr Roy লেখকের গ্রাহক হোন
    ০৬ অক্টোবর ২০২৬ | ১৬৬ বার পঠিত
  • ঠিক এমন এক পুজোর শুরুর আগে, সে প্রায় ৪৭ বছর আগে, বাবা বাত জনিত কারণে একদম বিছানায়, উঠতেই পারতেন না, ব্যবসা বন্ধ হয়ে গেলো,
    আমার তখন চাকুরী পেয়েছি পেয়েছি অবস্থা, প্যানেল এ নাম আছে, অনেক সময় বাতিলও হয়ে যায়!
    গরীব হয়ে গেলাম অল্প সময়ের মধ্যে, সব বন্ধুর মতোন লোকেরা মুখ ঘুরিয়ে অচেনা লোকের মতো হয়ে গেলো,
    ধার দেনা, পাগল পাগল অবস্হা,
    এখনো ঠিক পুজোর আগে আজ সকালে আমি ঘুম থেকে উঠে দেখি পা মাটিতে ফেলতে পারছি না, আমার পত্নী ছেলে হাত ধরে চলমান করার চেষ্টা করতে এলো কিন্তু এত ব্যথা যে কষ্টে মরে যাবার মতো অবস্থা,, সকালে বাথরুম যেতেই হবে, একটা লাঠি নিয়ে পত্নী সঙ্গে এসে কোনো রকমে ভার মুক্ত করলো,
    এবার বাড়ির নিচের ডাক্তার সাহেব কে ফোন করে উপরে নিয়ে এলো, ভয়ে পরিবারের সবার মুখ শুকিয়ে গেছে,
    সেই ৪৭ বছর আগের মত হবে? মা আসছে কিন্ত আনন্দ থাকবে না? দেখি কি হয়, আপনারা একটু প্রার্থনা করলে ফল ভালো হবে, কী করবেন তো?

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dipak Kr Roy | ০৬ অক্টোবর ২০২৬ ১২:৫৫743077
  • সত্যিই ঘটনার পুনরাবৃত্তি হয়, বাবা সুস্থ হয়ে উঠেছিলেন, ব্যবসা আবার ঠিক মতো চলতে শুরু করে ছিলো,আমি তার মধ্যে চাকরিতে যোগদান করে ছিলাম, এখন অবসর প্রাপ্ত, বসে বসে ভাবছি আনন্দ আসবে ঠিক, মায়ের আগমনে এখনো এই সময় !!!
  • Dipak Kr Roy | ০৬ অক্টোবর ২০২৬ ১৫:০২743080
  • ৪৭ বছর আগের ঘটনা সত্যি, আজকের ঘটনা সত্যি,
    কিন্তু কেউ প্রার্থনা করেনি এখনো আমার জন্যে, যেমন অনুরোধ করে ছিলাম,
    এখন আছে শুধু ওই সুপার পাওয়ার কি করে? তাই দেখার !!!
  • Dipak Kr Roy | ০৬ অক্টোবর ২০২৬ ২১:১২743090
  • সুপার পাওয়ার নাকি? অলৌকিক?
    বাবার ক্ষেত্রে কোনটা হয়ে ছিল?
    ৬ মাস অসুস্থ, সাধারণ চিকিৎসাতে সুস্থ হলেন না,
    আমার পাড়ার একজন নিয়ে গেলেন বড়োকাচারির
    দিঘিতে, সেখানে স্নান করে ওই দিঘির পাক মাটি সারা গায়ে মেখে রোদএ শুয়ে ছিলেন সারা দুপুর, বিকেলে
    আবার স্নান করে বাড়ি ফিরে এলেন একটু হাঁটার অবস্থা নিয়ে!!
    বর্তমানে এসে ভাবছি আমার ভবিষ্যৎ!*!*??
  • Dipak Kr Roy | ০৬ অক্টোবর ২০২৬ ২১:৪৩743094
  • একটু ভালো খবর জানিয়ে আজকের মতো শেষ করি খেরোর খাতা লেখা,
    সন্ধ্যায় ডাঃ বাবুর কথা মতো হাঁটতে গেলাম, বারান্দায় একটু হেঁটে, পারলাম বাইরে অনেকটা হাঁটতে, মনে হয়
    এভাবে ফিরে পাবো আগের মতো পুজোর আনন্দ !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন।