তিতির বন্ধুরা : স্বপ্নজা গিরি (চতুর্থ শ্রেণী)
বুলবুলভাজা | ইস্পেশাল : শিশুদিবস | ১৫ নভেম্বর ২০২০ | ৩৮১৯ বার পঠিত | মন্তব্য : ৩
একদিন হঠাৎ তিতি জানালা দিয়ে দেখতে পেল ওদের পাশের বাড়ির বাগানের গাছপালা কাটার তোড়জোড় চলছে। তিতি খুব ভয় পেয়ে গেল...."জাম গাছটা কেটে ফেলা হবে না তো, ওখানে যে আমার পাখি বন্ধুরা থাকে।" এক ছুটে ও বাবার কাছে গিয়ে বলল, সেন কাকুদের বাড়ির বাগানের গাছ কাটা বন্ধ করতে বলার জন্য। বাবা তিতিকে অনেক বোঝালেন, কিন্তু কিছুতেই তিতির কান্না থামানো গেল না।