এসএসসি অনশন, শূন্যপদ ও প্রয়োজনীয় কিছু কথা : সৌমেন চট্টোপাধ্যায়
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৬ মার্চ ২০১৯ | ১১৪৮ বার পঠিত | মন্তব্য : ১
২০১৬ এর SLST এর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ও শূন্যপদে কারচুপি, প্যানেলে গোলমাল, মেরিট লিস্টে সব তথ্য দেওয়া ও অন্যান্য বেশকিছু দাবিতে কলকাতার মেয়ো রোডে অনশনে বসেছেন চাকুরি প্রার্থীরা। তাদের অনেকগুলি দাবির মধ্যে মূল দাবি হল তাদের সবাইকে চাকরি দিতে হবে। যদিও তারা এমপ্যানেল্ড নন, ওয়েট লিস্টেড কিন্তু তাদের বক্তব্য এস এস সি শূন্যপদ চেপে দিয়েছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে কিনা বলতে পারব না। বিষয়টি তদন্ত সাপেক্ষ।কিন্তু শূন্যপদ কমে যাওয়া নিয়ে যে দাবিটা হচ্ছে তা আসলে কতখানি সঠিক তা দেখা যেতেই পারে। আসুন পুরো ব্যাপারটার ওপর আলো ফেলা যাক। বিষয়টি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সরল। এত দিন এস এস সি হল না তাও সীট কেন ততখানি বাড়ল না। ভিতরে অনেক কথা আছে। এক এক করে আলোচনায় আসা যাক।