তাঁর ঘরে ঢুকলে মনে হত কবিতার জন্য সব কিছুই ত্যাগ করা যায় : সঞ্জয় মুখোপাধ্যায়
বুলবুলভাজা | পড়াবই : মনে রবে | ১৮ এপ্রিল ২০২১ | ৪৭১৫ বার পঠিত | মন্তব্য : ১
পবিত্র মুখোপাধ্যায় ছিলেন ষাটের দশকের শেষে আমদের পক্ষে এক হ্যামলিনের বাঁশিওয়ালা, যাঁর সঙ্গে মিশতে শুরু করলে কবিতার অতলে না তলিয়ে গিয়ে আর উপায় নেই। তিনি যে কবিতা লেখার পাশাপাশি অবিরত প্রবন্ধ লিখেছেন তা খানিকটা তিরিশের দশকের বুদ্ধদেব ও সুধীন দত্তদের ভ্রমণসূচির কথা মনে রেখেই। তিনি চেয়েছিলেন ‘কবিতা’ পত্রিকার মতো, ‘কৃত্তিবাস’ পত্রিকার মতো তাঁর সম্পাদিত ‘কবিপত্র’ হয়ে উঠবে সফল ও অসফল, খ্যাত ও অখ্যাত নানা কবির আবাসস্থল। স্মৃতিচারণে সঞ্জয় মুখোপাধ্যায়