‘প্রেম ও পাগল’ : অ্যাভয়েডেড এরিয়া : মৌপিয়া মুখোপাধ্যায়
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১০ সেপ্টেম্বর ২০১৬ | ১৫৮৭ বার পঠিত | মন্তব্য : ৫
নবারুণ ভট্টাচার্যের লেখার সঙ্গে সহবাস আমার কাছে সাধারণত খুব স্বস্তিদায়ক হয় না। ঠিক যেরকম চ্যাপলিনের ছবি দেখাটা – মানে ঐ মজা, হাসি, ব্যঙ্গ, কৌতুক, খিস্তি খাস্তার আড়ালে থাকা যে বাস্তবের চাবুকটা আছড়ান এঁরা, সেটার শব্দ যাঁরা শুনতে পান… তাদের পক্ষে এই পাঠগুলো খুব সহজ হয় কিনা জানিনা… কিন্তু আমার অস্বস্তি হয়। তারপরে অনেকক্ষণ বা অনেকদিন নানা ভাবে এই আখ্যানগুলোর চরিত্ররা তাদের নানা ঘটনা নিয়ে ঘুরে ফিরে যাতায়াত করে মগজে, মনে… অস্বস্তি হয়।
পরিবার - হিংসা - ভালোবাসা: “মেইড” : মৌপিয়া মুখোপাধ্যায়
বুলবুলভাজা | আলোচনা : সিনেমা | ২৬ নভেম্বর ২০২১ | ৩১৫৯ বার পঠিত | মন্তব্য : ৩
মাঝরাতে শিশু কন্যাকে নিয়ে বেরিয়ে গিয়ে যখন একটু মাথা গোঁজার নিরাপদ আশ্রয় দরকার, যখন গার্হস্থ্য হিংসার ফলে বাড়ি ছেড়েছে প্রমানিত হলে রাষ্ট্রের অনেক পরিষেবা পাওয়া সহজ হয়ে যায়- পাওয়া যায় উপার্জনের রাস্তা , মাথা গোঁজার জায়গা এবং পেট ভরানোর খাবার-তখনও মেয়েটি সমানে বলতে থাকে যে, সে কিন্তু গার্হস্থ্য হিংসার শিকার নয়, তার মেয়ের বাবা তাকে মারেনি, ভয়ানক গাল মন্দ করেনি, পরকীয়ায় লিপ্ত নয় । শুধু সে নেশা করে ফিরে চেঁচিয়ে ওঠে, দরজায় ঘুসি মেরে দরজায় গর্ত করে দেয় আর কিছু বাসন কোসন ছুঁড়ে ফেলে ভাঙে। পরের দিন আবার ঠিক হয়ে যায়। সে আসলে মেয়েকে খুবই ভালবাসে, তাকেও বাসে।