বিজান এলাহি ও আধুনিক ফারসি সাহিত্যে পরীক্ষামূলক সুফি কবিতার উত্থান : মাহদি গঞ্জভি
বুলবুলভাজা | পড়াবই : সীমানা ছাড়িয়ে | ০২ আগস্ট ২০২০ | ৪২৯৭ বার পঠিত
বিজান এলাহি। আজকের ফারসি সাহিত্যের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় কবি ও সাহিত্য-তরজমাকার। জীবনের শেষ তিরিশ বছর ছিলেন লোকচক্ষুর অন্তরালে। জীবৎকালে তাঁর একটি কাব্যগ্রন্থও প্রকাশ করতে পারেননি বারদুয়েক চেষ্টা করেও। ২০১০ সালে প্রয়াণের পর জনসমক্ষে আসা শুরু হয়েছে তাঁর কবিতার ও তরজমার বিপুল ভাণ্ডার। লিখছেন ইরানি কবি, তরজমাকার, সাহিত্যের গবেষক ও এনসাইক্লোপিডিয়া ইরানিকার প্রাবন্ধিক মাহদি গঞ্জভি