‘গাবলু ও সুপারম্যান’ : দেবারতি গুপ্ত
বুলবুলভাজা | পড়াবই : প্রথম পাঠ | ৩১ ডিসেম্বর ২০২৩ | ১৯৬১ বার পঠিত | মন্তব্য : ৪
“আকণ্ঠ কুয়োয় ডুবে আছে
যে মানুষ
সে জানে তার আকাশ বৃত্তাকার।
তাকে দিগন্তরেখার লোভ দেখিও না।”
পড়ে খটকা লাগলো যে আমার আকাশও কি বৃত্তাকার দেখছি বহুদিন? যে চিন্তা এতদিন টনক নড়ায় নি! স্মৃতি হাতড়ে মনে করার চেষ্টা করি আকাশের অন্য কোন আকার দেখেছিলাম কি না! কিন্তু এই স্মৃতিও খুব সহজে মনে পড়ার নয়। এ গত জন্মের আচ্ছন্নতা নিয়ে ইহজন্মে মাতৃ-জঠরে ভাসমান থাকার স্মৃতি। যা স্মৃতি আর বিস্মৃতির মাঝের গোধূলি!
যা হৃদয়েরও যে একটি মস্তিষ্ক আছে, হৃদয় যার খোঁজ রাখে না, তাকে মনে করিয়ে দেয়।