স্বপ্ন : ত্রিজল সাহা
বুলবুলভাজা | গপ্পো : কুমুদির জন্য (ক) | ১৪ নভেম্বর ২০২১ | ২৯৭৮ বার পঠিত | মন্তব্য : ৮
আমি দার্জিলিংএ গিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখছিলাম। হঠাৎ চারদিকে কিসের একটা ছায়া পড়লো। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি, গরুড়, পাখিদের রাজা ও বিষ্ণুদেবের বাহন আমার দিকে উড়ে আসছেন। তিনি আমার পাশে নেমে আমাকে ওনার পিঠে উঠে বসতে বললেন। আমি বসলাম। উনি আমাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। হঠাৎ আমার খুব খিদে পেল, আমি দুধের সাগরটাকে খেতে লাগলাম। তখন বিষ্ণু ইন্দ্রের সাথে কথা বলছিলেন, তাই ওনার কোন অসুবিধা হচ্ছিল না।