শিখার কথকতা : তরুণ বসু
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১১ মার্চ ২০১২ | ৯২৯ বার পঠিত
পূর্ণিমা বা শিখা যে নামেই ডাকা হোক, ওদের জীবন এরকমই। নীলকন্ঠের মত সমাজের অনেক ক্লেদ ধারণ করে ওরা সমাজের অবহেলা, অত্যাচার এত দিন মেনে নিয়েছে। ওরা বুঝেছে, সমাজ যাকে আবিলতা বলতে শিখিয়েছে, তা আসলে নিরস্ত্র জীবনের 'পরে ক্ষমতাবানের দম্ভ। তাই, ওদের সামাজিক মানসিক অর্থনৈতিক সব অত্যাচার মেনে নেয়ার দিন শেষ হোক, সেটাও ওরা সর্বান্তকরণেই চায়। তবে তার বিনিময়ে, যে পেশা ওদের পায়ের তলার মাটিটুকু ফিরিয়ে দিয়েছে তাকে ওরা আর খারাপ বলতে রাজি নয় কোনো ভাবেই। আসলে পূর্ণিমা শিখারা বাঁচতে চায়, বাঁচাতে চায়।