স্মৃতিচারণ: মমতা জানা : জয়দীপ জানা
বুলবুলভাজা | অন্য যৌনতা | ০২ জুলাই ২০২২ | ২৫৯৯ বার পঠিত | মন্তব্য : ৫
এই মানুষটাই নিজের সন্তান ও সন্তানসমদের ভাল থাকার জন্য ভারতীয় সংবিধানের ৩৭৭ ধারা রদ করার জন্য সবকিছুকে অতিক্রম করে ভারতীয় সর্বোচ্চ ন্যায়ালয়ে লিখিত আবেদন করতেও পিছপা হননি। কেউ কিছু বললে বলতেন, সমাজ আবার কী? সমাজ তো আমি আর তুমি, সমকামী বিষমকামী বুঝি না, গর্ভে থাকা সন্তান ছেলে না মেয়ে নাকি অন্য কিছু জানার দরকার নেই, সুস্থ সন্তানের জন্ম দিতেই মায়েরা চায়। আর তাই সন্তানের পাশে দাঁড়ানোয় এতটুকু পিছপা হননি যে মানুষটা, তিনি আমার গর্ভধারিণী ভেবে আজ নিজের পিঠটা নিজেই চাপড়াই।