এ গহ্বর দেখা যায় না, পরোক্ষ সাক্ষ্য থেকে তার অস্তিত্ব বোঝা যায় শুধু : গৌতম গঙ্গোপাধ্যায়
বুলবুলভাজা | পড়াবই : কৃতী-স্বীকৃতি | ১১ অক্টোবর ২০২০ | ৩৮২১ বার পঠিত | মন্তব্য : ১
বিজ্ঞানী অমলকুমার রায়চৌধুরীর সমীকরণের সূত্র ধরেই ১৯৬৫ সালে রজার পেনরোজ তাঁর বিখ্যাত উপপাদ্য প্রকাশ করেন। তাকে খুব সহজ করে বলা যায় যে বস্তুর নিজের উপর মাধ্যাকর্ষণ যদি যথেষ্ট বেশি হয়, তাহলে তার অন্তিম পরিণতি অবশ্যই কৃষ্ণগহ্বর। এ বছর এই কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্যই পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন রজার পেনরোজ, আন্দ্রেয়া ঘাজ ও রেইনহার্ড গেনজেল। বিষয়টি নিয়ে আলোচনায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সচিব, পদার্থবিজ্ঞানের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়।
‘অতীন্দ্রিয় ক্ষমতা প্রমাণ করতে পারলেই ১০ লক্ষ ডলার দেব’ : গৌতম গঙ্গোপাধ্যায়
বুলবুলভাজা | পড়াবই : মনে রবে | ০১ নভেম্বর ২০২০ | ৫১৯৩ বার পঠিত | মন্তব্য : ৯
জেম্স র্যান্ডি। প্রয়াত হলেন সম্প্রতি। পেশায় দুরন্ত জাদুকর, ম্যাজিশিয়ান। হুডিনি-র একটি রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু নেশায় ও মননে ছিলেন জ্যোতিষী, সাইকিক ইত্যাকার অলৌকিক শক্তির দাবিদারদের বুজরুকি ফাঁস করে দেওয়ার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এরিক ফন দানিকেন থেকে উরি গেলার পর্যন্ত বহু বুজরুকের মুখোশ খুলে দিয়ে লিখেছেন একাধিক বই। সেগুলির মধ্যে একটি বিখ্যাত বইয়ের নাম—ফ্লিম-ফ্ল্যাম! পড়লেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান পরিষদের সচিব, পদার্থবিজ্ঞানের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়
তিনি দূরবিন দিয়ে আকাশে তাকালেন, আধুনিক বিজ্ঞানের জন্ম হল : গৌতম গঙ্গোপাধ্যায়
বুলবুলভাজা | পড়াবই : বিজ্ঞান সহজিয়া | ০৪ এপ্রিল ২০২১ | ৩৯৭৪ বার পঠিত | মন্তব্য : ৩
গালিলেও গালিলেই। প্রথম নিখুঁত ঘড়ি, থার্মোমিটার, পতনশীল বস্তুর সঠিক নিয়ম আবিষ্কার, পৃথিবীর সূর্য প্রদক্ষিণ তত্ত্বের পক্ষে সওয়াল… । বিজ্ঞানের প্রগতিতে তাঁর অবদান বিপুল। আর এ সবকিছুর মূলে ছিল ধর্মান্ধতাকে অস্বীকার করে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসায় তাঁর অবিচল আস্থা। তবু ছিলেন রক্তমাংসের মানুষই। চার্চের সঙ্গে সংঘাতে আপাত-পিছু হটেও, ধর্মীয় বিশ্বাসের মূলস্তম্ভে আঘাত অব্যাহত রেখেছিলেন গোপনে। একটি নতুন জীবনীগ্রন্থ। পড়লেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব, পদার্থবিদ্যার অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়
প্রকৃতিকে ব্যাখ্যা করাই বিজ্ঞানের লক্ষ্য, মনে করেন ভাইনবার্গ : গৌতম গঙ্গোপাধ্যায়
বুলবুলভাজা | পড়াবই : বিজ্ঞান সহজিয়া | ২৭ জুন ২০২১ | ৩৬৪১ বার পঠিত | মন্তব্য : ১
স্টিফেন ভাইনবার্গ। নোবেলজয়ী বিজ্ঞানী। তাঁর লেখা বিজ্ঞানের ইতিহাস। কখনও কৌতুক, কখনও বিদ্রূপ মেশানো তাঁর লেখার ভঙ্গি চমৎকার। সাবধান করেছেন, প্রকৃতি সম্পর্কে আমাদের সমস্ত ধারণাই ঠিক নাও হতে পারে। পড়লেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব, পদার্থবিদ্যার অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়