বাপের ঠিক নেই : আমোদ বোষ্টুমি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৯ মে ২০০৬ | ১৪২৮ বার পঠিত
সম্প্রতি বেজায় হাঙ্গামা হয়েছে নরনারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে। এ নিয়ে একটা সিনেমাও রিলিজ করলো, আর তার পরপরই হাতেনাতে জলজ্যান্ত প্রমাণ। সিনেমাটা দর্শককে খুব ভাবিয়েছিলো, নৈতিকতার প্রশ্নে বিবেকের প্রশ্নে যাকে বলে একটা ওয়ার্ক অফ আর্ট। কিন্তু বাস্তবেরটা সিনেমার চেয়েও ঘাঁটা কেস। কেসটা নতুন কিছু নয়, তবু আপাতত পাড়ার চায়ের দোকানে, অফিস ক্যান্টিনে, ইন্টারনেটের চ্যাটে, এটা এখন হট টপিক, কাগজে হেডলাইন। সমাজ যে কতটা উচ্ছন্নে যেতে বসেছে তার উদাহরণ নিম্নরূপ।
পুলিশও মানুষ : আমোদ বোষ্টুমি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৬ মে ২০০৬ | ১২৯১ বার পঠিত | মন্তব্য : ৩
বাল্যকালে গুরুজনদিগকে অধিক জ্বালাতন করিলে, উঁহারা আমাদিগকে সামলাইবার নিমিত্ত রাত্রিকালে প্রেত-রাক্ষসাদি এবং দিবাকালে পুলিশ-ছেলেধরাদি নামক জুজুর ভয় দেখাইয়া প্রশমিত করিতেন। যদিচ ছেলেধরা, প্রেত, রাক্ষসের সহিত চাক্ষুস মুলাকাৎ হয় নাই, তথাপি পথে চলিতে ফিরিতে পুলিশ দেখিতাম। উহারা কখনো সাদা কখনো বা খাকি পোশাক পরিহিত, মাথায় টুপি, হস্তে কাহারো লাথি কাহারো বা পকেটে আগ্নেয়াস্ত্র শোভা পায়। দেখিয়া দূর হইতেই এই মর্মে ভীত হইতাম যে একবার যদি আমাকে দেখিতে পাইয়া পাকড়াইয়া লইয়া যায়, তাহা হইলে আর নিস্তার নাই।