এ উপন্যাসে ইউসেফ জিদান ছুঁয়েছেন হোসে সারামাগোর ইতিহাসভিত্তিক সাহিত্যসৃষ্টির উচ্চতা : অফজাল আহমেদ সৈয়দ
বুলবুলভাজা | পড়াবই : সীমানা ছাড়িয়ে | ৩০ আগস্ট ২০২০ | ২০০১ বার পঠিত | মন্তব্য : ১
অজাজিল। জিশু খ্রিস্ট কি মানবসন্তান ছিলেন নাকি ঈশ্বরের পুত্র? পঞ্চম শতকের এই বিতর্ক, এক খ্রিস্টান সন্ন্যাসীর সঙ্গে দুই নারীর প্রেম ও দৈহিক সম্পর্ক, বিভিন্ন সত্য ঐতিহাসিক ঘটনা, সেসময়ের মিশর ও সিরিয়ার নিসর্গ ও জনজীবনের অনুপুঙ্খ বর্ণনায় জমজমাট এক রুদ্ধশ্বাস উপন্যাস। এ সময়ের আরবি সাহিত্যের একটি অনবদ্য নিদর্শন। পড়লেন পাকিস্তানের কবি ও তরজমাকার অফজাল আহমেদ সৈয়দ।