হাসপাতালের পনেরো দিন : অপরাজিতা স্বর্ণালী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৭ এপ্রিল ২০২০ | ৬৭৩০ বার পঠিত | মন্তব্য : ১২
থালা বাজাতে বাজাতে স্বাস্থ্যকর্মীদের বাড়িছাড়া করে দেওয়া, এই অদ্ভুত সময়ের আলো আঁধারীর আড়ালে স্বার্থ ও ঘৃণার এজেন্ডাগুলিতে শান দেওয়ার বিপ্রতীপে, মানুষ এখনো মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষ হয়ে। কুনাট্য প্রতুল, কিন্তু মানুষ এখনো অনেকটা পথ হাঁটবে, এই আশা অলীক নয়। এই বিশ্বাস দৃঢ় হয় যখন আমরা এই সাম্প্রতিক লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা দেখি।
অপরাজিতা স্বর্ণালী কলকাতা এসএসকেএম হাসপাতালের স্টাফ নার্স। তাঁর দু'সপ্তাহের দিনলিপি রইল আজকের বুলবুলভাজায়।
এই লেখাটি তাঁর ফেসবুক প্রোফাইলে ধারাবাহিকভাবে প্রকাশিত, ঈষৎ সম্পাদিত। আজকের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রাসংগিকতা রক্ষার দায় গুরুতর বোধে আরো কিছুটা সম্পাদনার দাবী অগ্রাহ্য করেই প্রকাশিত হলো, অপরাজিতার দিনলিপি।