“De omnibus dubitandum”, অর্থাৎ “doubt everything”, সবকিছুকেই সন্দেহের চোখে দেখতে হবে। তাঁর প্রিয় আদর্শ ছিলো দেকার্তের সন্দেহবাদ। আজ থেকে একশো বছরের-ও বেশী আগে তিনি শিখিয়েছিলেন, সমাজে ‘নারীর মর্যাদা কতখানি সেইটিই মাপকাঠি সমাজ কতখানি এগিয়েছে তা বোঝার’। এ কথা নিশ্চিতভাবেই বলা যায় যে তিনি বিশ্বাস করতেন আমাদের সমাজব্যবস্থা এমন-ই ঘুণধরা যাতে একজন লোক স্রেফ আরেকজনকে খাটিয়ে সবটুকু মুনাফা শুষে নিতে পারে, আর সেই চক্রটিকে চালু রাখার জন্য মাঝে মাঝে দরকার হয় যুদ্ধের, দরকার হয় বেকারিত্ব, কর্মহীনতার সঙ্কট। তবুও তার মধ্যে কী করে যেন আশাবাদ ছিলো ধ্বংসস্তূপে চারার মতো, তিনিই ভাবতে পেরেছিলেন, ‘শিশুরাই পারবে তাদের বাপমাকে মূল্যবোধের শিক্ষা দিতে’।সভ্যতার যে ইতিহাস পাণ্ডিত্যের চাপে ... ...
___ থমকে গেছে, আর আমি হাসতে হাসতে দেখছি, থমকে যাওয়া একটা শব্দকে, আলো আর স্বপ্নের মাঝামাঝি সময়টায় যেভাবে আমার ভয় করে উঠতো আর হাতড়াতাম একটা সুইচ ... সেভাবেই কেটে কেটে বসে যাচ্ছে ভিতরে অনেকগুলো মুখচোখ ... এইবার, এইবার ড্রপ্ সিন আর অশ্লীল হাততালি ... চন্দন লেপে দিচ্ছে মুখেচোখে, তারপর ঘি ... একটা প্রচন্ড জোরে আওয়াজ ... ধোঁয়া আর কমলা রঙের একটা বিশাল বল ... "A second's silence and then ... oblivion" ..."আকাশ জুড়ে শুনিনু,ঐ বাজে, ঐ বাজে" ... জয়ন্তদার নাচের স্কুল, আমি আজ খেলার মাঠে প্রথম সিগারেট ... ফেরার পথে আরেকটা মোড় পেরিয়ে গেলাম আমি ... নন্দিনীর চোখের তলায় কালি ... ...
৩০ এপ্রিল, ১৯৪৫ - হিটলার বার্লিনের একটি বাঙ্কারে আত্মহত্যা করেন। ৩০ এপ্রিল, ১৮৯৭ - ইলেকট্রন আবিষ্কারের কথা ঘোষণা করেন জে জে থমসন। ৩০ এপ্রিল, ১৭৮৯ - ওয়াশিংটন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে কাজের ভার নেন। এই দিনেই জন্মেছেন Prince of Mathematicians কার্ল ফ্রেডেরিক গাউস আর জার্মান গণিতজ্ঞ হান। ... ...