বাজার উঠে যাওয়ার পরেও,বাজারের গন্ধ লেগে থাকে গোটা ফুটপাথ জুড়েমরা ইঁদুর, থেঁতলানো টমেটো, কপির পাতা, রসালো ফলের খোসামানুষের পায়ে মথিত হয়ে তৈরী করে এক অলৌকিক ভর্তা,দাঁত ভাঙা পিচের রাস্তা হাঁ করে একথালা ভাত বেশি খেয়ে নেয় তাই দিয়ে সোনামুখ করে, রোদে পিঠ দিয়ে।মুর্গীমাছের দোকানে, কাক কুকুর শরিকি ঝামেলা সামলায়, ভ্যানে করে আঁশ পালক ছাঁট চিংড়ি মাথা, পাড়ি দেয় পাঙাস-মাগুরের স্কুলে মিড ডে মিল হতে।ক্রমে না পাওয়া চাকরির মতন, বেলা বাড়ে, যুবতীর ন্যায় লঘূ পায়ে ঘুরে ঘুরেপায়রার ঝাঁক খুঁটে খায় অবাঞ্ছিত খাদ্যকণা, ফাঁকা টোটো বাঁক নেয় সহসা ভুল গলিতে, আঁকার স্কুলের সামনে তখন, চটি জুতোর আনন্দবাজার।অনেক অনেক রোল চাউমিন চপের দোকান সাজতে বসে, সন্ধ্যায় তার অনায়াস অনুষ্ঠান, ... ...
চুপচাপ বসে আছি আর দেখছি, অন্ধকার ঘরের জানলা-দরজার ফাঁক দিয়ে বস্তুত কলকল করে ঢুকে পড়ছে পুজোর আনন্দ, আমোদ, উচ্ছাসদেওয়াল, ছাত, বিছানা ভিজে যাচ্ছে আলোয়, গান ভেসে আসছে মেঘের মতন জানলা দিয়ে, বাইরে তখন সন্ধ্যা, তিনি গলা মেলাচ্ছেন হেমন্তের সাথেইংরেজি ভাষায় পিয়ার প্রেসার বলে একটি আপাত মিষ্টি শব্দ রয়েছে, যার বঙ্গানুবাদ হয়, দলগত চাপ, যদিও তা শুনতে খুবই শ্রুতিকটু শোনায়। এই পিয়ার প্রেসারের ধাক্কায় কি মানুষ পুজোর আগে জামা জুতো কেনে-বাছে-দেয়? পুজো দেখতে বেরোয়? আনন্দ আহ্লাদ করে?নাকি, এর পিছোনেও পুরাতন ভৃত্যের মত ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট হওয়ার দলছুট জনিত ভীতিকর তাগিদ কাজ করে?এর উত্তর আমার জানা নেই,এক দলবদ্ধ অসমসাহসী প্রজাতির জনৈক ভীতু সদস্য হিসেবে, আমার এটুকুই বলার ছিল....আর ... ...
কুকুর ঘুমোনো স্যাঁতসেঁতে দুপুরশহর শহরতলি একটু আগেও প্রায়বৃষ্টিতে যাচ্ছিল ভেসে,আজকে সব গাছে জল দেওয়ার ডিউটি মেঘেদেরমালীরা তাই বিড়ি-চা খাচ্ছে, মশা তাড়াতে তাড়াতেএমন ভেজা দুপুর জুড়ে পিঁপড়েরা, প্রেমিকেরা, ভবঘুরেরা নিরাপদ আশ্রয় খোঁজে, কার বুকে, কে জানে?কুবির-কপিলা পথ ভুলে চলে যায় তিস্তার কোলে,বাঘারু-মাদারি অজান্তেই পাড়ি দেয় ময়নাদ্বীপএমন বৃষ্টির দিনে বৃক্ষচর পাখিরাওচুপ করে ভিজতে থাকে, মনে মনে শাপশাপান্ত করেসরু ডালে বসার অভিযোজন ক্ষমতাকে।যা গেছে তা যাক ভেবেভিজে কাক হওয়া পথচারী খোঁজেনিকটতম বাস-অটো-ট্যাক্সি,ছাতা তার বিশ্বাস হারিয়েছে বহু আগেই।আজ খোলা আকাশের নীচে, অনেক দোকানপাট বসেনি,বৃষ্টি কেটে নিয়েছে তার এক-দুদিনেরপসার-সংসার খরচ-বিকিকিনি, আঙুল তুলবে তুমি কার দিকে? জলবায়ু পরিবর্তন-নিম্নচাপ-সরকার?একতলা বাড়িতে উঠেছে জল,ফুটপাথ-চৌকাঠ-একফালি বসার ঘর জুড়ে ঘোলা জলের সাম্যবাদ।দেখে মনে পড়ে ... ...
কিছুটা বয়স বেড়ে যাওয়ার পর হয়তো এই বোধ আসে যে, খেয়ে ফেলার পরেও যদি হাতে মুখে গুঁড়ো লেগে থাকে তবে হয়তো সব বিস্কুটই আদতে প্রজাপতি বিস্কুট, ছোটবেলায় এই কারণেই প্রজাপতি কিংবা মথ ধরতে বারণ করা হতো, তাদের ডানায় লেগে থাকা সূক্ষ্ম অংশ গুঁড়ো গুঁড়ো হয়ে হাতে লেগে যায়, আকাশের জীব, ফুলে পাতায় বিশ্রাম নেওয়া জীব আর উড়তে পারেনা, মৃত্যু এগিয়ে আসে রণপায়ে, ছোটবেলায় এত কিছু বুঝতাম না, তবুও হাতে ডানার গুঁড়ো লেগে গেলে মনে পাপবোধের যে দ্বিবীজপত্রী অঙ্কুর জন্মাতো, তার প্রথম পাতাটা করুণা এবং দ্বিতীয়টি সহমর্মিতা হয়ে মেলে ধরতো নিজেকে, মানুষের বাচ্চা থেকে মানুষ হয়ে ওঠার এই যে সিঁড়ির ল্যান্ডিংটা তা পাড় করে এসেছি আমরা বহুকাল। এখন সামনে ... ...
প্রদীপ জ্বলছে,একটা দুটো একশো দৈত্য বেরিয়ে আসছেবৃদ্ধ, ঋদ্ধ, গৃধ্রআকাশ ছুঁয়েছে তাঁর মাথা, মনের কথা, দম্ভদৈত্য দীর্ঘজীবী হোকঅশ্বত্থামা কিংবা ডোরিয়ান গ্রের মতোসরোবর জুড়ে ফুটুক কমলে কামিনীকুমির পোয়াক রোদঋণখেলাপি হাঁ করেআর সুদূর অশোকনগর থেকেএক আধপাগল বৃদ্ধ কবি জন্মদিনেওলিখে চলেছেন এলোমেলো, “তবুও কেন যে আজো, হায় হাসি, হায় দেবদারু, মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়” ... ...