ওলো সই_২ শ্লীলতা কি এক্সক্লুসিভ অফার?সই, একটা কথা বল তো—শ্লীলতা জিনিসটা আসলে কী? মানে, একেবারে প্যাকেট খুলে দেখতে চাইছি। কী থাকে তার ভেতরে? শালীনতা? ভদ্রতা? সংযম? নাকি মেয়েদের শরীরের ওপর সমাজের বসানো একটা অদৃশ্য সিলমোহর? নাকি শ্লীলতা কোনও ডিজাইনার পোশাক? যার কাটিং আলাদা, মাপ আলাদা, কালেকশন আলাদা। আর সবচেয়ে বড় কথা—পুরুষের জন্য এই কালেকশন নেই। শুধু মেয়েদের জন্য। Exclusive Women’s শ্লীলতা Collection। সীমিত সংস্করণ। বাজারে চাহিদা বিপুল। দাম? মেয়ের স্বাধীনতা।ওলো সই, তুই হাসছিস কেন? হাসিস না, ব্যাপারটা খুব সিরিয়াস। কারণ ছোটবেলা থেকেই আমাদের মেয়েদের হাতে এই শ্লীলতার প্যাকেটটা ধরিয়ে দেওয়া হয়। মা বলে, জামাটা একটু টেনে পর। দিদা বলে, মেয়েমানুষের ... ...
শ্লীলতাহানি—শব্দটা এত ভদ্র কেন?রাত সাড়ে দশটা। বাসস্ট্যান্ডের হলুদ আলোটা মিটমিট করে জ্বলছে আর নিভছে। শেষ বাসটা সবে একরাশ কালো ধোঁয়া ছেড়ে ধুলো উড়িয়ে চলে গেল। রাস্তাটা হঠাৎ ফাঁকা আর নিস্তব্ধ। সেই নিঝুম রাস্তায় দুজন মানুষ। একজন সে, আর অন্যজন একটা ছায়া। মেয়েটা হাঁটার গতি বাড়াল। খট-খট-খট। হিলের শব্দটা নির্জন রাতে বড্ড বেশি স্পষ্ট। পিছনের ছায়াটাও নিজের গতি বাড়াল। মেয়েটা কাঁধের ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনে আঙুল কাঁপছে। কাকে ফোন করবে? বন্ধুকে? বাড়িতে? নাকি পুলিশকে? হঠাৎ পেছন থেকে একটা শিস ভেসে এল। খুব হালকা, কিন্তু চেনা আর তীক্ষ্ণ। মেয়েটা পিছন ফিরে তাকাল না, কিন্তু তার ... ...
CHAKRABORTY MOU.Religance Rangamati তো বাঘা আঁতেল। নির্ঘাত এইরকমের বই পড়েনঃ গঞ্জিকা এবং বিজেপি -- একটি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ ... ...