এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ২৬ জুন ২০২৬ ০০:১৬556818
  • হিন্দু বিধি বলে আলাদা সর্বমান্য কোনও বিধি নেই। খানিক শাস্ত্রবচন আছে, খানিক স্থানীয় প্রথাকে মানা আছে। পূর্ব ভারতে যা আইন, উত্তর-পুর্ব ভারতে তা আইন নয় আবার দক্ষিণ ভারতে সম্পূর্ণ আলাদা। তো বহুবিবাহ আড় হারেম বন্ধের গপ্পো দিয়ে তো আর সর্বজনমান্য আইনটা তৈরি হবে না। সেটা তৈরি করতে বিস্তর হ্যাপাও আছে তো।
  • | ২৬ জুন ২০২৬ ০০:১৩556817
  • ওটাই তো মজা, সেন্ট্রালি তো চালু করবে না। রাজ্য ধরে ধরে করছে, করবে। ভাজপা সাপোর্টাররা তাতেই খুশী। বড় কথা, অন্য দলগুলো এর নিন্দে করলে সর্বভারতীয় স্তরে সেটা ব্যবহার করে ভোট নেবে।
  • | ২৬ জুন ২০২৬ ০০:১১556816
  • HUF ও বাদ উত্তরাখণ্ডে। মোটামুটি হিন্দু নিয়মপত্তর চাপানো হয়েছে। অভিন্ন বিধিতে কী কী আছে কেউ জানে না, শুধু সবাই জানে যে মুসলমানদের হারেম রাখা বন্ধ হয়েছে।
  • এলেবেলে | ২৬ জুন ২০২৬ ০০:১১556815
  • //আদিবাসীদের বাদ দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে।//
     
    সেটাও সারা দেশ জুড়ে চালু করা খুবই সমস্যাজনক। আগেই খাসিদের কথা উল্লেখ করেছি। তা ছাড়া দেশের আঞ্চল ভেদে কাস্টমারি ল আলাদা আলাদা এবং এটা নতুন কিছু নয়।
     
    আড় ইউসিসি চালু করতে চাইছে কারা? না যাদের পূর্বপুরুষ বা পিতৃপুরুষেরা হিন্দু কোড বিল চালু করার সময় তীব্র বিরোধিতা করেছিল!
  • তরমুজ | ২৬ জুন ২০২৬ ০০:০৯556814
  • //রক্ষিতা কী জিনিস বুঝিয়ে লিখুন।//
     
    রক্ষিতা হল স্থায়ী ব্যক্তিগত যৌনকর্মী। উন্নত দেশেও তো প্রচুর যৌনকর্মী আছে। অভিন্ন বিধি হওয়া সত্ত্বেও তো আটকানো যায়নি। তাই দারিদ্রের সমস্যা আসল সমস্যা। দারিদ্র না ঘুচলে। একাধিক বিয়ে না হলেও প্রচুর যৌনকর্মী তৈরি হবে। আগে একজন ব্যক্তিকে যৌন সেবা করত। যৌন কর্মী হলে অনেক জনকে যৌন সেবা দেবে। সাথে বিভিন্ন যৌন রোগ। সুতরাং আসল সমস্যা দেওয়ানি বিধি নয়। আসল সমস্যা দারিদ্র।
  • . | ২৬ জুন ২০২৬ ০০:০৮556813
  • বহুবিবাহ নিষিদ্ধ করতে গেলে সেটা ধর্মীয় ভাবাবেগে আঘাত? @ তরমুজ।
  • | ২৬ জুন ২০২৬ ০০:০৭556812
  • আদিবাসীদের বাদ দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। উত্তরাখণ্ডে তাই হয়েছে। আদিবাসীদের তো আর চটানো যায় না, তাদের ভোট আছে। মুসলমানদের ভোটের মূল্য ভাজপার কাছে নেই আর তাদের কাঠি করলে সদ্ভক্তরা খুশী হবে।
  • এলেবেলে | ২৬ জুন ২০২৬ ০০:০৪556811
  • এই ইউনিফর্ম সিভিল কোড চালু করাটা আরেসেসের দীর্ঘ দিনের অ্যাজেন্ডা এবং এর মূল কারণ তাদের তীব্র ইসলামোফোবিয়া। 'মোল্লা টাইট' দেওয়ার আনন্দে তারা ভুলে যাচ্ছে যে ট্রাইবালদের কাস্টমস, মুসলমানদের শরিয়া এবং হিন্দুদের শাস্ত্র আর কাস্টমস - সবই বিদ্যমান। খাসিদের মধ্যে যে মাতৃতান্ত্রিক প্রথা, সেটার উচ্ছেদ কীভাবে হবে? ভারতের বিভিন্ন প্রান্তে যে সব কাস্টমারি ল প্রচলিত, তার কী হবে? কিসুই হবে না, দলবদলু মুখ্যমন্ত্রী কিছু ব্রাউনি পয়েন্টস পকেটে ভরবে।
  • . | ২৬ জুন ২০২৬ ০০:০৪556810
  • | ২৬ জুন ২০২৬ ০০:০১
    বহুবিবাহ আছে তাহলে আমেরিকার কোনও কোনও জায়গায় বৈধ ভাবে।
    দেখুন, কত কী জানতাম না।
    থ‍্যাংকস।
  • . | ২৬ জুন ২০২৬ ০০:০২556809
  • |২৫ জুন ২০২৬ ২৩:৫৫
    ধন‍্যবাদ। রীডারশিপ বাড়ানোর জন‍্য।
    উফ্ কী কিউট।
  • ইউএসে সব ভেন্ন ভেন্ন | ২৬ জুন ২০২৬ ০০:০১556808
  • হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের দেওয়ানি বিধি (Civil Law) বা দেওয়ানি আইন বিভিন্ন। পুরো দেশের জন্য কেন্দ্রীয় দেওয়ানি কাঠামো থাকলেও, বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তি, চুক্তি এবং আঘাতজনিত ক্ষতির (Torts) মতো ব্যক্তিগত ও পারিবারিক দেওয়ানি বিষয়গুলো মূলত অঙ্গরাজ্যগুলোর নিজস্ব আইনের ওপর নির্ভর করে। [1, 2, 3, 4, 5]
    মার্কিন দেওয়ানি বিধির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও ভিন্নতাগুলো নিচে দেওয়া হলো:
    • কমন ল বনাম সিভিল ল (Common Law vs. Civil Law): মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯টি অঙ্গরাজ্যের দেওয়ানি ব্যবস্থা ব্রিটিশ ‘কমন ল’ (বিচারকদের দেওয়া রায়ের ওপর নির্ভরশীল) কাঠামোর ওপর প্রতিষ্ঠিত। কিন্তু লুইজিয়ানা (Louisiana) হলো একমাত্র ব্যতিক্রম, যেখানে ফরাসি ও স্প্যানিশ শাসনের প্রভাবে ‘সিভিল ল’ বা সংবিধিবদ্ধ আইনের (Napoleonic Code) প্রচলন রয়েছে। [1, 2, 3, 4, 5]
    • ভিন্নতার মূল কারণ: মার্কিনী যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যেসব আইন কেন্দ্রীয় সরকারের (Federal Law) হাতে ন্যস্ত নয়, তার ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর নিজস্ব হাতে থাকে। এর ফলে অঙ্গরাজ্যভেদে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহবিচ্ছেদের কারণ, এবং সম্পত্তির স্বত্বাধিকার আইনে মৌলিক পার্থক্য দেখা যায়। [1, 2, 3, 4, 5]
    • প্রক্রিয়াগত পার্থক্য: কেন্দ্রীয় আদালতের (Federal Courts) বিচার পরিচালনার জন্য Federal Rules of Civil Procedure থাকলেও, অঙ্গরাজ্যের নিজস্ব আদালতে দেওয়ানি মামলা পরিচালনার ক্ষেত্রে আলাদা নিয়ম ও পদ্ধতি অনুসৃত হয়। [1]
  • . | ২৫ জুন ২০২৬ ২৩:৫৯556807
  • তরমুজ,
    রক্ষিতা কী জিনিস বুঝিয়ে লিখুন।
  • তরমুজ | ২৫ জুন ২০২৬ ২৩:৫৮556806
  • //মার্কিন যুক্তরাষ্ট্রের মধ‍্যে কি দেওয়ানি বিধি বিভিন্ন?//
     
    মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক বিজেপির মত অযোগ্য নয়।
  • :|: | ২৫ জুন ২০২৬ ২৩:৫৮556805
  • হঠাৎ?
  • . | ২৫ জুন ২০২৬ ২৩:৫৫556804
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মধ‍্যে কি দেওয়ানি বিধি বিভিন্ন?
  • :|: | ২৫ জুন ২০২৬ ২৩:৫৫556803
  • ২৩:১২ -- কারণ আছে। ওনার আত্মজীবনীমূলক লেখাগুলি পড়লেই জানবেন।
  • তরমুজ | ২৫ জুন ২০২৬ ২৩:৫৪556802
  • //বহুবিবাহ চলবে না।সম্পত্তিতে কন‍্যা পুত্র নির্বিশেষে সমান অধিকার থাকবে।শরিয়াবিধি হলে সমান অধিকার থাকে না।//
     
    আমাদের দেশের মুসলমানরা বহুবিবাহ করে না। কিছু থাকতে পারে। সেগুলো শিক্ষার অভাবের জন্য হয়। সেক্ষেত্রে শিক্ষা বিস্তার করাটা বেশি জরুরী। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কিছু হবে না। খাওয়ানোর মত ক্ষমতা থাকলে বিয়েটা বড় কথা নয়। বিয়ে না করলেও একটার জায়গায় দশটা রক্ষিতা রাখা যায়। সেজন্য এইসব কথাবার্তা শুধু গিমিক। যার কোন উপযোগিতা নেই। যদি নারী শিক্ষার হার বাড়ে। বেকারত্ব কমে। তাহলে কেউ একাধিক বিয়েও করবে না। আর কেউ কারো রক্ষিতাও হবে না। তাই আসল সমস্যা হল দারিদ্র, বেকারত্ব, শিক্ষার অভাব, অর্থনীতির বেহাল দশা। আগে এইগুলো ঠিক করা উচিৎ। আর এগুলো ঠিক না করে ঐ সব করলে। সেটা হবে মানুষের আসল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার খেলা। যেটা সমাজের পক্ষে ক্ষতিকর। এবং শুধু মুসলিম নয়। সব ধর্মের মানুষের জন্য সমানভাবে ক্ষতিকারক। কারন শিক্ষা, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এগুলো হিন্দু মুসলিম সবার জন্য সমান ভাবে প্রযোজ্য। এই সব বিষয়গুলি পিছনের সারিতে চলে যাবে।
  • প্রকল্প | ২৫ জুন ২০২৬ ২৩:৫৩556801
  • এক দেশ এক মিড ডে মিল
  • Ranjan Roy | ২৫ জুন ২০২৬ ২৩:৫১556800
  • এডমিন
    বছর দুই আগে অভিন্ন দেওয়ানি বিধির ড্রাফট নিয়ে গুরুর পাতায় তুমুল বিতর্ক হয়েছিল l
    তথ্য ইতিহাস ও আইনের ধারা কোনোটাই bad যায় নি l
     
     
    ওটা আবার তুলে দেবেন?
     
    আজ অনেক বেশি প্রাসঙ্গিক
  • :|: | ২৫ জুন ২০২৬ ২৩:৫০556799
  • ২৫ জুন ২০২৬ ২১:০৪
    ঠিকই ওদের ছশো কোটি মতো টাকা ছিলো। আপনি বোধহয় গোদি মিডিয়ার উপর রাগ করে আবাপ জাতীয় কাগজ পড়ছেন না। নইলে জানতেন তিনোদের ব্যাঙ্ক আকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। মমতারও অধিকার নেই টাকা তোলার। সেইজন্য ইচ্ছে থাকলেও পারবে না। সিপিএম পেরেছিলো কারণ মমতা মুখ্যমন্ত্রী হলেও ক্ষমতার অপব্যবহার করে ওদের সব পয়সাটাই মেরে দেবো এই রকম নীতি নিয়ে চলেনি।
  • এলেবেলে | ২৫ জুন ২০২৬ ২৩:৪৭556798
  • মিড ডে মিল নিয়ে দু'পহা দিয়ে যাই। ও, তার আগে ডিসক্লেমার দিয়ে রাখি যে আমার কন্যা তার মায়ের স্কুলে ফাইভ থেকে এইট পর্যন্ত মিড ডে মিল খেয়েছে। দু-চারবার স্কুল থেকে দেওয়া চালও বাড়িতে এনেছে।
     
    প্রত্যক্ষ অভিজ্ঞতার সুবাদে জানি, মিড ডে মিলে সপ্তাহে দু'বার ডিম (এক দিন ঝোলে, অন্য দিন ভুজিয়া করে কাবলি ছোলার সঙ্গে) দেওয়াটা খুব একটা রকেট সায়েন্স নয়। ছাত্রসংখ্যা সামান্য বাড়িয়ে দেখালে সেটা ম্যানেজ হয়ে যায়। (এখন এখানে অনেকে দুর্নীতি ইত্যাদি প্রভৃতির হ্যাজ নামাতে পারেন, যদিও তাঁরা ইলেক্টোরাল বন্ড নিয়ে হিরণ্ময় নীরবতা পালন করতে ভালোবাসেন) এই একই কায়দায় মাসে একবার মুরগির মাংসও হয় এবং সেদিন ফাইভ থেকে টুয়েলভ - প্রত্যেকেই খায়।
     
    কিন্তু প্রশ্নটা ডিম নিয়ে নয়। প্রশ্নটা হল এই জনকল্যাণমুলক প্রকল্পে ডাল-তেল-চিনি-মশলা-ডিম-সবজি কেনা হয় স্থানীয় বাজার থেকে, তাতে স্থানীয় ব্যবসায়ীরা কিছুটা হলেও উপকৃত হন। হঠাৎ সেই ব্যবস্থাকে হটিয়ে দিয়ে টাকার কুমির ইসকনকে কেন?
     
    সামান্য মাসিক ভাতার বিনিময়ে এত দিন যে সহায়িকারা বাচ্চাদের পাতে রান্না করা খাবার তুলে দিলেন, তাঁদেরকে হঠাৎ কর্মচ্যূত করার বাসনা কেন?
     
    বাই দ্য রাস্তা, মিড ডে মিলের চালটা সরকার দেয়। ইসকন নিশ্চিতভাবেই সেই চাল রান্না করবে না, খোলা বাজারে বেচবে। এই বিষয়ে তাদের খুবই সুখ্যাতি আছে।
     
    তো এত দিন তৃণমূলের কুচো নেতারা টুকটাক ঝাড়ত। এবারে সেটা কর্পোরেট ঝাড়বে। বিনিময়ে খানিকটা ইলেক্টোরাল বন্ডে দেবে। আর কিছু লোক সয়াবিন কত উপকারী কিংবা রাজমা কতটা প্রোটিন-সমৃদ্ধ, সে বিষয়ে ন্যারেটিভ নামাবে।
  • . | ২৫ জুন ২০২৬ ২৩:৪৭556797
  • হিয়ে নয় বিয়ে।
  • . | ২৫ জুন ২০২৬ ২৩:৪৬556796
  • উন্নত দেশগুলোয় ইউনিফর্ম সিভিল কোড। হিয়ে, সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদ সবার জন‍্য সমান নিয়ম, ধর্ম টর্ম হচ্ছে আচার বা উৎসব অনুষ্ঠানের জন‍্য।
  • শ্রাবণী | ২৫ জুন ২০২৬ ২৩:৪৫556795
  • ইউ পি তে একটা ফুড ম‍্যাপিং হয়েছে সরকারের তরফ থেকে, তাতে কোনো নন ভেজ খাবার নেই।
    লখনৌর এত সব বিখ‍্যাত নবাবী খাবার, তার একটিরও এই ফুড ম‍্যাপে উল্লেখ নেই। ইউ পির ইতিহাসে শুধুমাত্র মুসলিম রাই ননভেজ খানাতে অভ‍্যস্ত তা কিন্তু নয়। ইউ পির কায়স্থ সমাজ কিন্তু সমান ভাবে ননভেজ খাবার খেয়ে থাকে। এ ব‍্যাপারে কারণ হিসেবে বলা হয় যে ইউ পি তে নবাবী আমলে নবাবের কর্মচারীর মধ‍্যে কায়স্থ সমাজের লোকই বেশী ছিল, তাই তাদের খাওয়াদাওয়ায় নবাবী প্রভাব খুব বেশী মাত্রায় দেখা যায়। আমার প্রতিবেশী ছিল এক সাক্সেনা, ইউ পি র কায়স্থ, তার বাড়িতে খাবারে মাংস প্রায় একদিন অন্তর থাকত, এছাড়া নানারকম সুস্বাদু কাবাব ইত‍্যাদি ঘরে তৈরী মাঝে মাঝে আমাদের দিয়ে যেত।
     
    এবার এই মিড ডে মিলের ব‍্যাপারটা ইস্কনের অক্ষয় ফাউন্ডেশনকে দেওয়ার উদ্দেশ্য এই ছোট থেকে ভেজ চালু করা। এ নিয়ে প্রচুর বাকবিতণ্ডা, প্রতিবাদ এর আগে হয়েছে, ওড়িশা এবং সাউথে। এদের কোথাও একটা কিছু ঘোটালাও ধরা পড়েছিল। এবার এই সরকারের একটা খুব সুন্দর ব‍্যাপার আছে, এরা যা করার তা বিনদাস করে, কোনো কিছুতেই কোনো সিদ্ধান্ত বদলায় না। ওড়িশাতে এখন বিজেপি এসে প্রতিবাদ ইত‍্যাদি বন্ধ।
    কোনোদিন হয়ত বাংলার ফুড ম‍্যাপ বানাবে তাতে ছানার পাতুরি আর ধোকার ডালনা থাকবে কিন্ত ইলিশ ভেটকি থাকবে না।
    তবে আর এস এসের এই সবাইকে ভ‍্যাজ বানানোর এজেন্ডা টা একটা গাঁট এজেন্ডা, এটা ওরা চেষ্টা করেই যাবে।
    তবে এই নতুন সরকার আসায় বঙ্গবাসী যেমন উথালপাতাল আর শিশুর অবাক বিস্ময়ে সব কিছুকে যেমন ডিফেন্ড করছে,
    (উনি করেছেন জব কুছ সোচকেহি কিয়া হোগা" টাইপস)
    তাতে আমি রিয়ালাইজ করলাম যে এই বেশীরভাগ সবজান্তারা আসলে প্রচন্ড ইনসুলার। সারা দেশে কী হচ্ছে না হচ্ছে সেসব খবর রাখেও না বদারও করেনা।
    এছাড়া আজ থেকে প্রায় বছর দুয়েক নিউটাউন ফোরামে দেখেছিলাম যে অনেক স্কুলে নাকি আনঅফিশিয়ালি বলে দেওয়া হয় বাচ্চাদের টিফিনে ননভেজ না দিতে, বিশেষ করে অবাঙালি ম‍্যানেজমেন্ট যে স্কুল গুলিতে আছে। কিছু প্লে স্কুল ও প্রাইমারি সেকশনে বাঙালি মায়েরা টিফিনে ডিম দেওয়ায় তাদের গার্জেন কল হয়েছে। বাচ্চারা যারা ভেজ তারা না বুঝে যদি বন্ধুদের টিফিন শেয়ার করে ফেলে তাই এই সতর্কতা। এছাড়া আই এল এস হসপিটালে দেখলাম নন ভেজ নিষিদ্ধ।
    বিজেপি এসে বাংলাকে শোধরাবার গ্রাউন্ড ওয়ার্ক ‌অনেক আগে থেকেই শুরু হয়েছে, তিমু র আমলে এবং তাদের পৃষ্ঠপোষকতায়।.... আজকে সব এম পি এমেলে চলে যাচ্ছে বলে লোকে অবাক হচ্ছে কেন যেখানে অনেকদিন থেকেই পুরোদমে এবাড়ি ও বাড়ি যাতায়াত লেগেই থাকত।
    রায়পুরে একটা বিশাল স্টারবাক্স খুলেছে সেখানে কোনো ননভেজ আইটেম রাখে না। খুব বড় হোটেল রিসর্ট নয়ত সস্তা ধাবা ছাড়া মধ‍্যবিত্তের খাবার জায়গা সবই ভেজ। পাঞ্জাবী রেস্তোরাঁ তে কাঁঠালের বিরিয়ানি!
  • Ranjan Roy | ২৫ জুন ২০২৬ ২৩:৪১556794
  • প্রশ্ন হল ক্রিমিনাল কোড সব নাগরিকের জন্যে সমান l তাহলে সিভিল কোড নয় কেন?
     
    -- এই জন্য যে contract, sales of goods act, transfer of property, mortgage, limitation, negotiable act ইত্যাদি ভারতের সমস্ত নাগরিক, ধর্ম ও সম্প্রদায়ের জন্য সমান বা uniform.
     
    তাহলে আসলে uniform সিভিল কোড এর domain শুধু চারটে জিনিস নিয়ে l
    1 বিয়ে
    2 divorce
    3. উত্তরাধিকার
    4 দত্তক নেয়া l
     
    এগুলো প্রত্যেক সম্প্রদায়ের tradition ও সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাই আলাদা l
    धर्म निरपेक्ष বিয়ে নিয়ে আইন তো পঞ্চাশ এর দশক থেকে আছে l special marriage act.
     
    এ নিয়ে বিগত এক ल কমিশন রায় দিয়েছিল যে হিন্দুদের মধ্যেই নানা রকম বিয়ে l
    যেমন तेलुगु দের মধ্যে আপন মামাতো pistuto ভাইবোনের মধ্যে সহজে বিয়ে হয়l মামা bhagni ও হয় l
  • . | ২৫ জুন ২০২৬ ২৩:৩৯556793
  • ২৫ জুন ২০২৬ ২৩:৩৭
    দেওয়ানি আইনের কথা হচ্ছিল তো। সিভিল কোড।
  • . | ২৫ জুন ২০২৬ ২৩:৩৮556792
  • নিন, গান শুনুন
  • তরমুজ | ২৫ জুন ২০২৬ ২৩:৩৭556791
  • //সংখ‍্যালঘু বিদ্বেষ কেন বলছেন?
    অভিন্ন দেওয়ানি বিধি সবার জন‍্য সমান অধিকার।//
     
    তাহলে হাজার হাজার কোটি টাকার পুঁজি মালিকের অধিকার আর আরেকজন সাধারন মানুষের অধিকার কেন সমান করতে পারছে না? যেখানে সেই পুজিপতির ছেলে নেশা করে গাড়ি চাপা দিয়ে একটি ইঞ্জিনিয়ার মেয়ের খুন করে। কিছু দিন পর জেল থেকে বেরিয়ে পরিবারের সঙ্গে পার্টি করে। টাকা ছাড়া ঐ ইঞ্জিনিয়ার মেয়েটির চেয়ে ঐ লম্পট ছেলেটির যোগ্যতা বেশি নাকি? হিসেব মত ঐ পুঁজির অধিকার ঐ মেয়েটির হওয়া উচিৎ ছিল। অভিন্ন দেওয়ানি বিধি এই সমস্যার সমাধান করতে পারবে তো? আর যদি না পারে তাহলে কিসের অভিন্ন বিধি?
  • . | ২৫ জুন ২০২৬ ২৩:২৬556790
  • বহুবিবাহ চলবে না।
    সম্পত্তিতে কন‍্যা পুত্র নির্বিশেষে সমান অধিকার থাকবে।
    শরিয়াবিধি হলে সমান অধিকার থাকে না।
  • . | ২৫ জুন ২০২৬ ২৩:২৩556789
  • সংখ‍্যালঘু বিদ্বেষ কেন বলছেন?
    অভিন্ন দেওয়ানি বিধি সবার জন‍্য সমান অধিকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত