একশো না, চার বছরের নিঃসঙ্গতা : দেবাশিস সরকার
বুলবুলভাজা | গপ্পো | ০৪ এপ্রিল ২০২৬ | ৭২ বার পঠিত | মন্তব্য : ১
রবিন তথা প্রোডাক্টিভ সিটিজেন, বাস্তবে যে এই গল্পটির ভিন্নধর্মী চরিত্রগুলির মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু মাত্র, খুব সতর্ক ভঙ্গিতে উত্তর দেয়, “আমি কিছু বলবো না। আমার কাজ ছিল যোগাযোগ করিয়ে দেওয়া, দিয়েছি। পরে আপনার কাছ থেকে কি মাসিমার কাছ থেকে কোন কথা শুনতে আমি রাজি নই! আপনার মেয়েকেও আমি বিউটি পার্লারে ঢুকিয়ে দেবো, সেখানেও ওই একই কথা, বুঝে নাও করবে কিনা! মন্দ ভালো কোন কিছুরই দায়িত্ব আমি নেব না!”