করোনা সংলাপ - প্রথম কিস্তি : স্বাতী ভট্টাচার্য্য
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৭ এপ্রিল ২০২০ | ৪৩৪১ বার পঠিত | মন্তব্য : ৪
বালুরঘাট ব্লকের কাশমুলাই গ্রামে মানুষ গাছের কচি পাতার দিকে তাকিয়ে আছে। কখন পাতা শুকিয়ে ঝরে পড়বে, তবে তাই দিয়ে রান্না হবে। রান্না কী হচ্ছে? ত্রাণ দিতে গিয়ে আমার বন্ধুরা দেখে এসেছে, গরু যে ঘাসপাতা চিবিয়ে খাচ্ছে, তাই সিদ্ধ করে গ্রামের মানুষ খাচ্ছে। মানুষ আর পশুর খাবার এক হয়ে গিয়েছে।