যৌন ও লিঙ্গ সংখ্যালঘু গোষ্ঠী এবং তাদের সমস্যা : সূর্যদীপ্ত নাগ
বুলবুলভাজা | অন্য যৌনতা | ০৪ জুলাই ২০২২ | ২৫৯২ বার পঠিত
আপাতদৃষ্টিতে এবং বাইরের লোকের চোখে (অর্থাৎ যারা ইনসাইডার নন, বা ইনসাইডারদের সাথে ভালো করে মেলামেশা করেননি) LGBTQIA+ (লেসবিয়ান গে বাইসেক্সুয়াল ট্রান্স কুইয়ার ইন্টারসেক্স অ্যাসেক্সুয়াল এবং অন্যান্য) একটা বৃহৎ ক্যাটেগরি হলেও এদের প্রত্যেকেরই সমস্যাগুলো আলাদা – যদিও কিছু ওভারল্যাপের জায়গাও থাকে। এই বৃহৎ এবং পৃথক গোষ্ঠীদের একসাথে আনার একটা সাধারণ যোগসূত্র হল, এঁরা মূলধারার যে সংখ্যাগুরু লিঙ্গ এবং যৌন পরিচয় – হেট্রোসেক্সুয়াল এবং সিসজেন্ডার বা বিষমকামী এবং স্বীয়লৈঙ্গিক – এই পরিচয়গুলো এঁদের নয়। ধর্মীয় সংখ্যালঘুদের মত এই বর্গগুলির মধ্যে সম্পর্ক হয়তো সবসময় বৈরিতার নয় (যদিও সেটাও থাকতেই পারে), তবুও প্রত্যেকের সমস্যার লিস্ট এতটাই আলাদা এবং ডিস্টিংক্ট, যে এদেরকে সবসময় একসাথে একটিমাত্র বর্গ হিসেবে দেখাটাই অনেক সময় হয়ে দাঁড়ায় সমস্ত সমস্যার মূল।