এসএসসি আন্দোলন বিষয়ে কিছু কথা : সুলগ্না পাল
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৬ মার্চ ২০১৯ | ১০২১ বার পঠিত
কেন এই আন্দোলন নায্য আন্দোলন। এই যে ৭ বছরে তৈরি হয়েছে হাজার ভ্যাকেন্সি,সেই তুলনায় নিয়োগ হয়েছে খুবই কম। ফলাফল? স্কুলগুলো ধুঁকছে শিক্ষকের অভাবে,বেকারত্ব বাড়ছে আর আমাদের মতন স্থায়ী শিক্ষকদের ওপরে চাপ বাড়ছে। আমরা overburdened। কিন্তু তাতে সরকারে কি কিছু এল গেল? নাঃ কাঁচকলা। কিসসু এল গেল না। শুধু আমরা দেখলাম ক্রমশ ভেঙ্গে পড়ছে,সংকুচিত হচ্ছে সরকারি শিক্ষাব্যবস্থা,দলে দলে শিশুরা গিয়ে ভর্তি হচ্ছে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে আর যাদের সামর্থ্য নেই তারা আর পড়ছে না। হ্যঁা মিড ডে মিল,ড্রেস,ব্যাগ দেওয়া সত্ত্বেও তারা ড্রপ আউট,কারণ কে পড়াবে তাদের? শিক্ষক কই?
আর উল্টোদিকে একটা গোটা দশককে আমরা চোখের সামনে শিকার হতে দেখছি বেকারত্ত্বের,সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও।