গান্ডুর গল্প : সুরজিৎ
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৮ জুলাই ২০১২ | ১৫৬৮ বার পঠিত | মন্তব্য : ১১
কৌশিকঃ আমাদের সবার মধ্যে একটা গান্ডু লুকিয়ে আছে।
সুরজিৎঃ তবে কি ওদের ভেতরের গান্ডুকে আমরা চিনতে পারছি না? তাই আমরা ওদের বোঝাতে পারছি না?
কৌশিকঃ অথবা ওরা আমাদের ভেতরের গান্ডু কে চিনতে পারছে না, তাই বুঝতে পারছে না।
সুরজিৎঃ তাহলে আমাদের আর ওদের গান্ডুর মধ্যে একদিন পরিচয় করিয়ে দিলেই হয়।
কৌশিকঃ তার আগে আমাদের গান্ডুর ব্যাপারটা লিখতে হবে।
সুরজিৎঃ বেশ। আমরা যেভাবে গান্ডুকে চিনি, সেটা লিখে ফেলা যাক।
কৌশিকঃ গান্ডুর নাম জানি না, ওকে সবাই গান্ডু বলে ডাকে।
সুরজিৎঃ ও তো নিজের আসল নাম বলে না, বলে আমি গান্ডু।
এই ভাবে শুরু হল গান্ডুর গল্প লেখা।