লং মার্চ থেকে সরাসরি : সুমিত তালুকদার
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১২ মার্চ ২০১৮ | ৬১৭৯ বার পঠিত | মন্তব্য : ৭৪
একথা কারো আর অজানা নেই যে, হাজার হাজার কৃষক সুদূর নাসিক থেকে ২০০ কিমি মিছিল করে আসছে শিল্পনগরী মুম্বাই এর রাজপথের দখল নিতে। সেই মিছিল দেখার জন্য তাড়াহুড়ো করে বিকেল ৫ টা নাগাদ ভিকরোলি তে পৌঁছতে দেখা গেল স্রেফ ১০-১২ জন মানুষ মাথায় গেরুয়া টুপি পরে দাঁড়িয়ে। মিছিল টা তো বামপন্থীদের। আরও অনেক বড় হবার কথা। নাসিক থেকে যত এগোচ্ছে, সংখ্যা নাকি তত বাড়ছে। আর ফেসবুক ফিড বা মিডিয়ার ছবিতে যা দেখেছি, লাল পতাকায় ছয়লাপ। এ তাহলে কী?