গুজরাটি পাঠ : লেখো আয়ু লেখো আয়ু : সিতাংশু যশশ্চন্দ্র
বুলবুলভাজা | পড়াবই : শঙ্খ ঘোষ | ২৫ এপ্রিল ২০২১ | ৪৫০২ বার পঠিত | মন্তব্য : ৫
মন দিয়ে শুনছেন যে শ্রোতা তিনি হয়তো এই কবিতায় দুটি বিসংবাদী সুর শুনে চমকে উঠছেন! আজ্ঞার সুর যে এখানে বড়ো বেশি প্রকট এবং সুতীব্র, আবার কাতর কণ্ঠের কোমল সুরও। পরস্পরবিরোধী সুর সব, কবি শঙ্খ ঘোষের এমনই কাব্যরীতি যে এই দুই অতি ভিন্ন সুরের মেলবন্ধনেই তিনি রচনা করে চলেছেন এক অনবদ্য রাগিণী— যেন পাঠকের কাছে পেশ করছেন কোনো সিম্ফনি।