যা আবিষ্কৃত হল তার বাস্তব প্রয়োগ কী উদ্দেশ্যে হবে, আম আদমির কাছে সেটাই জরুরি প্রশ্ন : সাগরময় ঘোষ
বুলবুলভাজা | পড়াবই : কৃতী-স্বীকৃতি | ১৮ অক্টোবর ২০২০ | ৩০৫১ বার পঠিত | মন্তব্য : ১
এ বছর জিন প্রযুক্তি নিয়ে যে গবেষণা নোবেল পুরস্কার পেল চিকিৎসা ও কৃষি দুই ক্ষেত্রেই তার যুগান্তকারী সুফল ফলতে পারে। কিন্তু প্রশ্ন হল, সেই সুফল যে কোনো বিশেষ বিশেষ ক্ষমতাশালী গোষ্ঠী কুক্ষিগত করবে না তা সুনিশ্চিত করবে কে? একদিকে মুনাফা লোটার কর্পোরেট তাগিদ, অন্য দিকে বিশেষ বিশেষ জনগোষ্ঠীর নেতৃত্বের একাংশের নিজস্ব ‘জাতি’-র শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় বিশ্বাস জিন-প্রযুক্তির ভয়ংকর অপব্যবহার ঘটাতে পারে। আলোচনায় মাইক্রোবায়োলজি-র অধ্যাপক সাগরময় ঘোষ।