ডগির গপ্পো ও অন্যান্য : সাঁঝ
বুলবুলভাজা | গপ্পো | ১৭ নভেম্বর ২০১০ | ৭৭৪ বার পঠিত
একটা লাল চিটি ছিল, একটা কালো চিটি ছিল, আর একটা সাদা চিটি ছিল। কালো চিটি আর সাদা চিটি লাল চিটিটাকে জিজ্ঞেস করল, হ্যাঁরে হ্যাঁরে, তুই এ রকম লাল কেন? তখন লাল চিটিটা বলল, আমি তো রক্ত খেয়েছি মানুষদের, তাই আমি এ রকম লাল। তখন লাল চিটি আর সাদা চিটি কালো চিটিটাকে বলল, হ্যাঁরে হ্যাঁরে তুই এত কালো কেন? তখন কালো চিটিটা বলল, আমি তো খুব রোদ্দুরে ঘুরেছি, তাই আমি কালো হয়ে গেছি। তখন লাল চিটি আর কালো চিটি সাদা চিটিটাকে জিজ্ঞেস করল, হ্যাঁরে হ্যাঁরে তুই এরকম সাদা কেন? তখন সাদা চিটিটা বলল আমি তো রোজ ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, তাই আমি এরকম সাদা হয়ে গেছি।