গণশত্রু : সম্বিত সরকার
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২০ জুলাই ২০০৮ | ৯৫১ বার পঠিত
কমিউনিজমকে পশ্চিম দুনিয়ায় ক্রিমিনালাইজ করার পর থেকে তথাকথিত "দক্ষিণ্পন্থী" মানুষ তাঁদের চরমভাবাপন্ন মত জনসমক্ষে জাহির করতে দ্বিধা করছেন না। আমাদের দেশে এর প্রভাব, আমাদের দেশে যেমনটি হওয়া খুব স্বাভাবিক, ধর্মের ওপর পড়েছে। মূলত: মুসলমান ধর্মের ওপর পড়েছে। ভারতবর্ষে বিবিধের মধ্যে মিলন যেমন প্রবল, মিলনের মধ্যে ভেদবুদ্ধি তেমনই প্রখর। পাশাপাশি থেকে একটি সুন্দর পটচিত্র রচনা করেও আমরা খুব একটা মিশতে পারিনি, আপন "স্বাতন্ত্র্য" বজায় রেখেই চলেছি।