বেহায়া পাখী ও ইত্যাদি : সম্বিত বসু
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৭৩৪ বার পঠিত
বাংলা গানে বহুদিন ধরে পাখী ডেকেছে। কুহু কুহু কোয়েলিয়া, পিউ পিউ পাপিয়া, চোখ গেল, চোখে গেল বলে চোখ-গেল পাখী। সবিতা চৌধুরী 'বউ-কথা-কও' বলে পাখীকে ডাকতে বারণ করেছেন। এমনকি আরতি মুখোপাধ্যায় বেহায়া পাখীকে অন্যত্র গিয়ে কথাবার্তা বলতে অনুরোধ করেছেন। এছাড়া বদ বা বোবা ময়না পাখীর আস্ত কলোনিই তো বাংলা গান। তাকে "কৃষ্ণরাধে" বলানোর চেষ্টা হয়েছে, সে কেন কার বিরহে যে একেলা তাই নিয়ে গভীর গবেষণা হয়েছে আর শেষ পর্যন্ত কেন যে সে কথা কয়না এই ভেবে লতা মঙ্গেশকর হাহুতাশ করেছেন।