বইমেলায় যা হলো - থানা থেকে বেরিয়ে : সব্যসাচী মুখার্জি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ৪৫১৫ বার পঠিত | মন্তব্য : ৪
রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে এনআরসি, সিএএ, এনপিআর বিরোধী কোনও আন্দোলনে পুলিশি নির্যাতন হবে না। আজকের ঘটনা ঠিক তার উল্টো প্রমাণ রেখে গেলো। সর্বোপরি; বিজেপির স্টল থেকে বেরিয়ে এসে হামলা করা কাউকে গ্রেপ্তার করা হয়নি। যতো গ্রেপ্তারি হয়েছে আমাদের দিকে। যারা এনআরসি, সিএএ, এনপিআর বিরোধী জনমত তৈরি করতে প্রাণপণ চেষ্টা করছে; তাদের ওপর এহেন পুলিশি অত্যাচার নামিযে এনে আপনার কোন লাভ হলো মাননীয়া?