এলোমেলো আশ্বিনের খড় : সঙ্গীতা ঘোষদস্তিদার
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০০৬ | ০১ অক্টোবর ২০০৬ | ১০৬৫ বার পঠিত
স্কুলজীবনে পুজোর সময় বেশি মজা হতো ফাংশান আর তার রিহার্সালে। সারা বছর তার জন্য পথ চেয়ে থাকতাম। সেবার আমার ক্লাস সেভেন। পুজোর ফাংশানের রিহাসালে ওকে প্রথম দেখি। পাড়ায় নতুন এসেছে তখন। আমরা সেক্টর এ,ওরা সেক্টর বি। ও ক্লাস ইলেভেন,শহরের নামকরা মিশনারী স্কুলে। ফাংশানটা সে বছর কেন যেন একটু বেশি জমজমাট। আমরা রবীন্দ্র নৃত্যনাট্য, ওরা সুকুমার রায়ের ঝালাপালা। আমি বয়কাট, স্কার্ট-টপ, ও চশমা, জিন্স।