গল্পসত্যি : শ্রেয়াস পাল
বুলবুলভাজা | গপ্পো : কুমুদির জন্য (ক) | ১৪ নভেম্বর ২০২১ | ২২৭৩ বার পঠিত | মন্তব্য : ৫
মা আর শুনতে দিলেন না, “আজ অমাবস্যার রাত, বড্ড ভয় পাবে, ভূতের গল্প বলা বন্ধ করো”। কাজেই আর শোনা গেল না। রাত্তিরে শোয়ার সময় আমার বিছানাটা দুলছিল। নিচে তাকিয়ে দেখি কেউ নেই। পাশ ফিরে শুই, দেখি রতনের ওপর একটা ইভিল স্পিরিট ভর করে আছে। কম্বলে আমি মুখ ঢেকে ঘুমিয়ে পড়লাম।