ম্যানেজারের দিন কি শেষ? : শ্যামল পাইন
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৭ ডিসেম্বর ২০০৮ | ১০৪৮ বার পঠিত
বোধহয় শিল্প বিপ্লবের সময়েই কয়লা খনিতে মজদুরদের চালানোর জন্য সর্দারদের দরকার হল। এর আগে সব দেশেই মানুষ ছিল সেল্ফ-এম্পলয়েড। কুমোর, কামার, জেলে , চাষী নিজের কাজ নিজেই করত বংশপরম্পরায়। তা নিরক্ষর মজদুরদের চালাতে তো সর্দার লাগত। তারাই কি আজকের ম্যানেজারদের পূর্বসূরী?