শঙ্খমালা : শুভেন্দু বর্ধন
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ১১৯৪ বার পঠিত
সুনামি ও বিপন্নতা আজ সমার্থক। সুনামি এক স্বেচ্ছাচারী কল্লোল, এক আন্তর্জাতিক সমুদ্র সন্ত্রাস। তামিলনাড়ু ও আন্দামান দ্বীপবাসীরা বোধহয় এখনও বুঝে উঠতে পারেনি কত ব্যাপক এবং সুদূরপ্রসারী এই ক্ষয়ক্ষতি। স্বজন হারানো বাদ দিলেও, কৃষিজমি ও ভুগর্ভস্থ জল লোনা হয়ে যাওয়াতে বেশ কয়েক বছর ধরে আন্দামানে পানীয় জলের এবং চাষের সমস্যা প্রকট হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের উপকূল ভূমধ্য-আশ্রিত বলে হয়তো প্রাকৃতিক কারণেই আমরা সুনামি পীড়িত হইনি।