বিসর্জন : শুদ্ধপ্রসাদ বাগচী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৯ মার্চ ২০১০ | ১৫৪১ বার পঠিত
অটোয়ালা থেকে ইনস্যুরেন্স এজেন্ট, প্রাইভেট টিউটর থেকে ছোকরা মাস্তান, নাচের দিদিমণি আর ছেনাল পাব্লিক সব গা ঘষাঘষি করে নানাবিধ বাওয়ালিতে মেতে থাকে পাঁচদিন। নতুন জামার আড়ালে তীব্র আমোদগেঁড়েমি ও ত্ৎসহ হারামিপনার জমাট আবহে কারুর কিঞ্চিৎ গুরুপাক হলেও, মোটের ওপর তামাশাটা মন্দ দাঁড়ায়না। তার সাথে ভক্তিভাবের ভ্যাদভেদে গুমোট হাওয়ায় ছোটখাটো বেহেড ঢ্যামনামি ও এগরোল, ফুচকা, আইসক্রীম আর অবাধ্য জীভ বেয়ে গড়িয়ে পড়া প্রেম-লালা-ভালবাসা মাখামাখি কিছু লাভ স্টোরি।