হিসেবনিকেশের মাতৃত্ব যুদ্ধ : শিঞ্জিনী সেনগুপ্ত
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৭ মার্চ ২০১৭ | ১২২৬ বার পঠিত
কিন্তু শুধু এইভাবেই কি অপ্রমাণ করা যায় যে তোমার শরীর এইসময় অনেকগুলো অবশ্যম্ভাবী পরিবর্তনের চক্করে পড়ে, এখন তার বিশেষ বিশ্রাম চাই, বিশেষত ঐ সকালের গা গুলিয়ে ওঠা আর হরমনের উথালপাতালের সময়গুলোতে। এইসময় দাঁতে দাঁত চেপে প্রমাণ করতেই হবে নাকি যে নারীর সশক্তিকরণের একমাত্র রাস্তা হল নিজেকে প্রচন্ড সাহসী বলে প্রমাণ করা আর এমন ভাব দেখানো যে চারপাশে সব ঠিকঠাক চলছে, যেন এক্কেবারে আগের মতোই।