বিহ্বলা গণিতের কোরাস : শামসেত তাবরেজী
বুলবুলভাজা | ইস্পেশাল : উৎসব ২০১৪ | ১৯ অক্টোবর ২০১৪ | ১৬৫৫ বার পঠিত
মুগ্ধ করছে, ডর নাই জানে! কথাটা ভিন্নতর ভোল
ডলফিনের কানে কানে একদিন দুঃস্বপ্নে বলেছি
হাত-জোড় করে! জানিয়েছে, মহারথী মহা এক শোল
ফুরিয়ে আসছে তারও সময়দীপন। তার জন্য কেঁদেছি,
তাতে কিবা লাভ! সমস্ত লোকসান মানেই তিজারা,
তাতেই লাইসেন্স মেলে গম্যতার গম ও লূতার।
কীচকের সূরে খসে পরিশ্রান্ত যত-তত আধোলীন তারা
র্যাদা ঘষে ঘষে ঘাম ফ্যালে বিহ্বল সিনিক ছুতার।
কি দেখব এসব! বিপণিরচিতা, সংঘ-মেদ, পাষণ্ড নুনু
নিম্নগ মাটির টানে, চায় কি ও ঢুকে যেতে, মরে যেতে সেথা?
কর্ণবিলাস, তার কাজ হল শুনে যাওয়া রুচিরাক্ত নীপার ঘুঙুর
সেত্তেনত্রিয়ন আর জ্বলবে না, তাই বুকে ব্যথা?