ওয়ং কার ওয়াই -- স্থান ও কালের তারল্য : শমিত
বুলবুলভাজা | আলোচনা : সিনেমা | ২১ ফেব্রুয়ারি ২০০৬ | ৬৮৬ বার পঠিত
আমার ওয়ং দেখা শুরু In the Mood for Love ছবিটি দিয়ে। প্রথম বার দেখার পরেই এক ঝটকায় ছিটকে যায় আমার অভ্যস্ত ইউরোপীয় সিনেমা পঠনপদ্ধতি, চশমা, স্থান ও সীমানাগত বোধ। ব্যক্তিগত স্থান ও সময়বোধের স্বচ্ছন্দ, চৌকশ মেপে নেওয়া পরিচিত গন্ডীর মধ্যে বাসরত পরিচিত চেতনাগুলি কেঁপে ওঠে। পরিচিতি এক ধরনের স্বাচ্ছন্দ্য প্রদান করে - এ ভ্রান্তির সত্যতা থেকে জন্ম নেয় পরিচিতির অপরিচিত অস্বাচ্ছন্দ্য। ওয়ং-এর ছবি স্থান নির্ভর, শহর নির্ভর - হংকং নির্ভর বলতে হয় আরো শুদ্ধ করে বলতে গেলে।