পাঠ প্রতিক্রিয়া - আলেয়া ও অমলতাস : শক্তিপদ পাত্র
বুলবুলভাজা | পড়াবই : প্রথম পাঠ | ১৫ মার্চ ২০২৬ | ৩৪৭ বার পঠিত
প্রতিটি গল্পের সব চরিত্রই জীবন থেকে নেয়া, সংকলনটি যেন পোর্ট্রেট গ্যালারি। গ্যালারির ছবিগুলি জীবনকে সমগ্র চেতনা দিয়ে দেখতে সাহায্য করে। চরিত্রগুলি জীবন জুড়ে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নিজেদের ও অন্যদের নতুন নতুন ভাবে জানতে ও চিনতে পারে। তাদের দৃষ্টিভঙ্গি, জীবন-চেতনা বদলায়। লেখকের বিশ্লেষণী পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি পাঠকদের মনে সঞ্চারিত হয়, তাঁরা চরিত্রগুলির সঙ্গে একাত্ম হতে পারেন।