সড়ক থেকে আজঃ নিরাপদ সড়ক আন্দোলনে : লুব্ধক
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৪ আগস্ট ২০১৮ | ১৫৮১ বার পঠিত | মন্তব্য : ১৮
ছাত্র-ছাত্রীরা সড়ক নিরাপত্তা ও বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যার বিচার চেয়ে সরকারের কাছে নয় দফা দাবি জানায়। তারা রাজধানীর মিরপুর, উত্তরা, ধানমন্ডি, সাইন্সল্যাব, গুলশান সহ সকল গুরুত্বপূর্ণ এলাকার মহাসড়ক অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা লাইসেন্স ও ফিটনেসবিহীন বাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা মহাসড়কের প্রত্যেকটি গাড়ির লাইসেন্স, ড্রাইভারের লাইসেন্স চেক করা শুরু করে। লাইসেন্স না দেখাতে পারলে তারা গাড়িগুলোর চাবি রেখে দেয় এবং বাজেয়াপ্ত করে। লাইসেন্সহীন ড্রাইভারের বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্টের মাধ্যমে মামলা দেয়।