পরিকল্পনাহীন পরিকল্পনা, ব্র্যান্ড মূল্য এবং ব্যক্তিগত বিরাগ : রোকেয়া
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ | ৮৭০ বার পঠিত
গতবছরের ৮ই মার্চ। অর্জুন সিংহ ঘোষণা করলেন একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে দেশ জুড়ে আরো আটখানি আইআইটি বানানো হবে, বেনারস হিন্দু ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগ ( DVBHF )-কেও আইআইটি-র "মর্যাদা' দেওয়া হবে। মানে মোট আইআইটির সংখ্যা একলাফে সাত থেকে গিয়ে দাঁড়াবে পনেরোয়। পরিকল্পনায় বলা হয়েছিলো, প্রত্যেক বছর প্রতিটি নতুন আইআইটিতে নেওয়া হবে ৫০০ জন বি. টেক. ছাত্র, ২৫০ জন এম. টেক. ছাত্র, ১০০ জন পি. এইচ. ডি. এবং ১০ জন পোস্ট ডক্টরাল ফেলোশিপের ছাত্র।