শব্দকল্প : রুমেলা সাহা
বুলবুলভাজা | গপ্পো | ২১ জুলাই ২০২০ | ৩০৬৫ বার পঠিত | মন্তব্য : ১১
সূর্যের আদর গায়ে মেখে, পাখির মতো দুহাত প্রসারিত করে দাঁড়ালাম। আমার শরীরে খোদিত শব্দগুলোকে স্বাধীন করে দিলাম। প্রত্যেকটা শব্দ আমার শরীর থেকে প্রজাপতির মতন পাখনা মেলে উড়ে চলল। উড়তে উড়তে তারা ছড়িয়ে পড়ল সমস্ত উপত্যকায়। কেউ বসল কৃষকের হালে, কেউ বসল কুমোরের চাকায়, কেউ বসল শ্রমিকের কবজিতে, কেউ গেল ছাত্র-ছাত্রীর পাঠ্যপুস্তকের উপর। কেউ বসল দোকানদারের তুলাদণ্ডে। কেউ আবার ভিক্ষুকের ভিক্ষাভাণ্ডে, কেউ উড়তে উড়তে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন প্যাড গিয়ে বসল। কেউ আবার উকিলের কালো কোটে, কেউ শিক্ষকের চশমাতে, কেউ প্রবেশ করল কবি-লেখকদের হৃদয়ে। কিছু শব্দ মায়েদের মুখ থেকে শুনল তাদের গর্ভজাত সন্তানরা। কিছু শব্দ নারীর ঠোঁটে অবয়ব ধারণ করল।